রাজ্যের যে পুরসভাগুলির মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে সেই পুরসভাগুলিতে আগামী ডিসেম্বরে নির্বাচনের কথা ভাবছে রাজ্য সরকার। আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে এমনটাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'ডিসেম্বর নাগাদ আমরা নির্বাচন করার কথা ভাবছি।' পাশাপাশি তিনি জানান, 'তৃণমূলের যারা লেজ গুটিয়ে পালিয়ে গেছে বর্ষাকালে, সেখানে আমরা প্রশাসক বসিয়ে যতটা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।'