আসানসোলে ফিল্মি কায়দায় হল হাফ এনকাউন্টার। জনবহুল পাড়ায় হঠাৎ বন্দুক হাতে ঢুকে পড়ে ক্রিমিনাল প্রতাপ দাস। ঘাপটি মেরে থাকে এক বাড়িতে। পুলিশ অভিযান চালাতেই গুলি করে পালানোর চেষ্টা করে সে। পাল্টা গুলিতে ঘায়েল হয় ক্রিমিনাল। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'পশ্চিমবঙ্গের পুলিশকে নিকম্মা বানিয়ে রাখা হয়েছিল, এখন পুলিশ মেরুদণ্ড সোজা করে হাঁটছে।'