কমিউনিস্ট এবং বুদ্ধিজীবী, যাঁরা এনকাউন্টারের বিপক্ষে কথা বলছেন, তাঁদের সরাসরি 'অ্যান্টি সোশ্যাল' তকমা দিলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'ন্যাকামির একটা সীমা থাকে। রাতে মাঠের মাঝে এনকাউন্টার হয়েছে। সেখানে কখনও CCTV, ভিডিও ক্যামেরা এ সব থাকে নাকি! যাঁরা এ সব বলছেন, তাঁরা আসলে অপরাধীদের সপক্ষে কথা বলছেন, তাঁরাই সমাজ বিরোধী।'