'রাহুল গান্ধীতো শীতঘুমে চলে যান হঠাৎ করে। দেশ-বিদেশে কোথায় যান তার খোঁজ পাওয়া যায় না। হঠাৎ এসে জেগে উঠেন। দিয়ে উল্টোপাল্টা কিছু মন্তব্য করে কয়েকদিন সংবাদমাধ্যমে থাকেন। সুতরাং এটাই তাঁর প্রকৃত ছবি।' কলকাতার সল্টলেকজুড়ে রাহুল গান্ধীর ঘুমন্ত ছবির পোস্টার পড়া নিয়ে মন্তব্য রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। পাশাপাশি এদিন মমতা ব্যানার্জিকেও কটাক্ষ করে তিনি বলেন, 'তিনি গত দুটো ইলেকশনে হেরেছেন। গতবারে পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবারে পার্টিই পুর হেরে গেছে। এখানকার জমির শেষ, তাই জমি উদ্ধার করতে দিল্লি গেছেন। কিন্তু এখানেই যদি পা রাখার জায়গা না থাকে, আপনাকে নেত্রী হিসেবে ওখানে কে জিজ্ঞেস করবে? মানবে কেন?'