মহা বিপাকে ব্রাত্য! যৌন হেনস্থা, ধর্ষণের মতো গুরুতর অভিযোগে যখন FIR করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে, তখন ব্রাত্যকে বিজেপি-তে নেওয়ার বিষয়টি ঝেড়ে ফেললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ব্রাত্যর ফুল বদলের জল্পনা নিয়ে সুকান্ত বললেন, 'আমার কাছে খবর আছে যে ব্রাত্য বাবু বিজেপির কিছু নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এতদিন যোগাযোগ করেননি, যবে এই অভিযোগটা এসেছে, তারপরে উনি যোগাযোগ করছেন। এই যৌন হেনস্থার যে অভিযোগ তারপরে... অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায়। অথবা ডালই কালা পুরোটা। দুটোর মধ্যে কোনও একটা। তবে যতই গান করুন না কেন আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, বড় ফুলের মন্দিরে আপাতত কোনও জায়গা নেই।' আবার রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলছেন, ব্রাত্য বসু তো দিমাগি নকশাল।