'আমি ক্ষমা চাওয়ার মতো কোনও কথা বলিনি। ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই।', আজ বিধানসভার বাইরে বিধায়ক হুমায়ুন কবীর এমনটাই বললেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আক্রমণের মুখে পড়ে তিনি দাবি করেন, 'FIR তো হয়েছেই। বহরমপুরে হয়েছে। ইংলিশবাজারে হয়েছে। শক্তিপুর, রেজিনগরে যে প্রশাসন আছে, তাঁরা স্বতঃপ্রণোদিত হয়ে কেস করেছে। আইন আইনের পথে চলেছে।' পাশাপাশি তাঁকে সাসপেন্ড করা হতে পারে বলেও আশঙ্কা করলেন হুমায়ুন।