রাজ্যে প্রবেশ করল বর্ষা। গতকাল অর্থাৎ ৯ জুন উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকল বর্ষা। যার ফলে এই মুহূর্তে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। সঙ্গে সমস্ত জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ দুই, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়া চলবে। কলকাতার ক্ষেত্রেও হাওয়ার দাপট ও বিক্ষিপ্ত বৃষ্টি বাড়বে। এবং আগামী সাতদিন এই পরিস্থিতি চলবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সুমন চট্টোপাধ্যায়।