নন্দীগ্রামের কালীচরণ পুর অঞ্চলের গড় চক্রবেড়িয়া চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার সকালে ওই এলাকায় ৭ নম্বর জলপাই এর ২৪১/২৪২ নং বুথে অশান্তির খবর পেয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তিনি দাবি করেন, "৩০-৩৫ জন বহিরাগত বুথের ভিতরে ঢুকে মহিলাদের মারধর করেছে, ছেলেদেরও উপর মারধর করা হয়েছে। পুলিশ আমার উপরও লাঠি চালিয়েছে। এটা দরকার ছিল না, এটা গণতন্ত্রের প্রহসন হচ্ছে।" অন্যদিকে, এসপি অংশুমান সাহা জানিয়েছেন, "বড় কোনও অশান্তির খবর নেই। কিছু জায়গায় তেমন খবর এলে, আমরা সেখানে গিয়েছি। মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিচ্ছে। সব অভিযোগ পেলে আমরা অ্য়াকশন নিচ্ছি।"