আজই নিম্নচাপ তৈরির সম্ভাবনা পশ্চিমবঙ্গ উপকূলে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এলাকায় এই নিম্নচাপটি তৈরি হতে পারে। ফের বাড়বে বৃষ্টি। আজ অর্থাৎ ২৯ তারিখ দুই ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর আগামী ৩০ তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই মেদিনীপুরে। এবং ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়াতে।