পশ্চিমবঙ্গের ওপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে। এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি দুর্বল হয়ে যাবে। তবে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার প্রভাবে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং হুগলি জেলাতে। এবং কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির চলবে। তবে আগামী ২৪ ঘণ্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপরের পাঁচটি জেলায়। এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা এবং দুই দিনাজপুরে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।