আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিহার ও ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায় শুরু হলেও এখনই হচ্ছে না বাংলা থেকে। যার ফলে রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ থেকে আগামী ৪ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, বিশেষত ওপরের পাঁচটি জেলায়। তারপর বৃষ্টিপাত কিছুটা কমবে। সাংবাদিক বৈঠকের জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য।