সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে সাধারণত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে আগামী ৭ দিন মূলত শুষ্ক আবহাওয়া এবং গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি এবং কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ১৯ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা কম থাকবে তবে ২০ তারিখ থেকে ফের বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে। এবং আগামী ২৩ তারিখ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।