উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দু'দিনের এটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এবং পরবর্তীতে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে আগামী ১৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে। আজ মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু বেশি থাকবে। তবে আগামীকাল অর্থাৎ ১৬ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। সঙ্গে ২ ২৪ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। পাশাপাশি মৎস্যজীবীদের আগামী ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর আগামী ১৭ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং ২০ তারিখ পর্যন্ত চলবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।