দক্ষিণবঙ্গে বর্ষা বর্তমানে দুর্বল রয়েছে। ফলে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গ জুড়ে মূলত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রেও একই পরিস্থিতি থাকবে। আগামী ২০ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা বেশ কিছুটা বেশি থাকবে। এবং গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও আদ্রতা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলায় একটু বেশি বৃষ্টিপাত হবে। দু এক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সতর্কতা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।