শনিবার অর্থাৎ ৪ জুলাই থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ। কারণ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়াতে। বাদবাকি কলকাতা সহ সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝহারির দৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। এরপর আগামীর ৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে বাড়তে পারে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।