কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ ২৭ থেকে আগামী ২৯ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎসহ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী ২৮ তারিখ। সঙ্গে থাকবে দমকা হাওয়াও। যে কারণে আগামী ২৮ থেকে ২৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তারপর ৩০ তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে শুরু করবে। পাশাপাশি কাল থেকে পরবর্তী ২-৩ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৩ দিন বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।