Advertisement

বিশ্ব

সুপারসনিক ব্রহ্মোস, 'অস্ত্র' মিসাইল নেবে জাকার্তা, ইন্দোনেশিয়ায় কেন গেলেন মোদী? জানুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Jul 2026,
  • Updated 12:39 PM IST
  • 1/9

সোমবার থেকে তিন দিনের ইন্দোনেশিয়া সফর শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  PM-এর এই সফর ঘিরে  দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন গতির সঞ্চার হতে চলেছে। 
 

  • 2/9

সূত্রের খবর, এই সফর প্রতিরক্ষা, প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং স্ট্র্যাটেজিক সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। সফরের লক্ষ্য হল দুই দেশের মধ্যেকার স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা প্রসারিত করা।
 

  • 3/9

EVM নিয়ে ইন্দোনেশিয়াকে সাহায্য

জানা গিয়েছে, ভারত ইন্দোনেশিয়ার জন্য বিশেষভাবে তৈরি ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) তৈরিতে সহায়তা করবে। এটি একদিকে যেমন দুই দেশের মধ্যে নির্বাচনী প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তেমনই ভারতের নির্বাচন ব্যবস্থাপনা মডেলের প্রতিও অন্য দেশের বড়সড় সমর্থন।

  • 4/9

'অস্ত্র' মিসাইল নেবে ইন্দোনেশিয়া

প্রতিরক্ষা ক্ষেত্রেও বড়সড় ডিল হতে পারে। অপারেশন সিঁদুরে ভারতের মিসাইলের কার্যকারিতা প্রমাণ হওয়ার পর এখন 'অস্ত্র' মিসাইল কিনতে আগ্রহী হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। আশা করা হচ্ছে, এই পদক্ষেপ নয়াদিল্লি ও জাকার্তার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও মজবুত করবে।

  • 5/9

ব্রহ্মস নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে

ভারতের সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রহ্মোস’নিয়েও গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে। প্রধানমন্ত্রীর সফরেই এই বিষয়ে কোনও ইতিবাচক ঘোষণা বা ‘ভালো খবর’ পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। কারণ, নিজেদের ব্রহ্মস মিসাইলের ভাণ্ডার আরও বাড়াতে আগ্রহ দেখাচ্ছে।

  • 6/9

গুরুত্বপূর্ণ খনিজ উপাদান নিয়ে চুক্তি

গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে ভারত ইন্দোনেশিয়ায় ইস্পাত, নিকেল এবং রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদনে বিনিয়োগ করবে। আশা করা হচ্ছে, এই চুক্তির ফলে দুই দেশই লাভবান হবে।
 

  • 7/9

সাবাং পোর্ট নিয়ে আলোচনা এগোতে পারে

ভারত ও ইন্দেনেশিয়া উভয়েই মালাক্কা প্রণালীর উপর অবস্থিত স্ট্র্য়াটেজিক ভাবে গুরুত্বপূর্ণ সাবাং বন্দরেরও যৌথভাবে উন্নয়ন করবে বলে আশা করা হচ্ছে। ভারতের গ্রেট নিকোবর বন্দর প্রজেক্ট থেকে প্রায় ১০০ মাইল দূরে অবস্থিত এই বন্দরের উন্নয়ন ঘটলে সামুদ্রিক সংযোগ বৃদ্ধি হবে। এরফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

  • 8/9

PM মোদীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান

মঙ্গলবার নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয়দিন। এদিন ভারত ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে নরেন্দ্র মোদীর ভূমিকাকে সম্মান জানিয়ে তাঁকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, "এই সম্মান প্রতিটি ভারতবাসীর সম্মান।"

  • 9/9

ইন্দোনেশিয়ার উন্নয়ন এবং সমৃদ্ধিতে অসাধারণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মান দেওয়া হয়। নরেন্দ্র মোদীর এই সম্মান প্রাপ্তিকে ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement