Advertisement

বিশ্ব

Islamabad: ইসলামাবাদে লকডাউন, ফাঁকা রাস্তা, সব বন্ধ স্কুল, কলেজ, অফিস বন্ধ, কী পরিস্থিতি? সব ছবি রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 10 Apr 2026,
  • Updated 11:05 AM IST
  • 1/11

ইরান যুদ্ধ কি আদৌ বিরতি হয়েছে? দু সপ্তাহের যুদ্ধ বিরতি নিয়ে তামাম আলোচনা চললেও এই যুদ্ধবিরতি আদতে যে কতটা ভঙ্গুর তা বোঝাই যাচ্ছে। 
 

  • 2/11

আর ইরান, আমেরিকার মধ্যে 'দালালি' করছে পাকিস্তান। ১১ এপ্রিল আমেরিকা ও ইরান বৈঠক করবে ইসলামাবাদে। গোটা পৃথিবীর নজর সেই বৈঠকে। 
 

  • 3/11

বৈঠকের আগে পাকিস্তানের রাজধানীতে জারি করা হল লকডাউন। একেবারে দুর্গে পরিণত করে ফেলা হয়েছে গোটা শহর। রাস্তায় সেনা নেমেছে। 
 

  • 4/11

পুলিশ টহলদারি চলছে। গোটা ইসলামাবাদকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সব স্কুল, কলেজ, সরকারি অফিস বন্ধ। রাস্তায় রাস্তায় চেক পয়েন্টে সব গাড়ি সার্চ করা হচ্ছে। রেড জোনের একাধিক রাস্তা সাধারণ যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 
 

  • 5/11

শহরজুড়ে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট, মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ। পাশাপাশি, অতিথি প্রতিনিধিদলগুলির যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থায়ও আনা হয়েছে নানা পরিবর্তন।
 

  • 6/11

বৃহস্পতিবার ও শুক্রবার ইসলামাবাদে ছুটি ঘোষণা করা হয়েছে। বহু স্কুল-কলেজ ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে, শহরের বেশ কিছু এলাকায় স্বাভাবিক জনজীবনও ব্যাহত। এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানা উত্তেজনার পর দু’সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। 
 

  • 7/11

২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-র হত্যাকাণ্ডের পর পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল। সেই প্রেক্ষিতেই এই অস্থায়ী যুদ্ধবিরতি এবং আলোচনার উদ্যোগ। পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগেই এই বৈঠকের রাস্তা খুলেছে বলে জানা যাচ্ছে। দুই দেশের মধ্যে উত্তেজনা আরও না বাড়াতে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 
 

  • 8/11

এদিকে, মার্কিন প্রতিনিধিদলের নিরাপত্তা নিয়ে ‘ফুলপ্রুফ’ ব্যবস্থা করা হয়েছে বলে আশ্বাস দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। ইতিমধ্যেই ৩০ সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে।
 

  • 9/11

তবে এত কড়া নিরাপত্তা সত্ত্বেও প্রশ্ন উঠছে, এই বৈঠক সুরক্ষিতভাবে আয়োজন করতে পারবে তো ইসলামাবাদ? বৈঠকটি হওয়ার কথা শহরের বিখ্যাত পাঁচতারা হোটেল সেরেনায়, যেখানে আগে বহু আন্তর্জাতিক বৈঠক হয়েছে।
 

  • 10/11

নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন হোয়াইট হাউস প্রেস সচিব অ্যারি ফ্লেইশার। তাঁর দাবি, পাকিস্তান এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, ফলে এমন গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। শুধু স্থলপথেই নয়, আকাশপথেও কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান বিমানবাহিনী আকাশে নজরদারি বাড়িয়েছে। ইরানি প্রতিনিধিদলের বিমানকে নিরাপত্তা দিতে যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে বলেও খবর। এমনকি সম্ভাব্য হামলা এড়াতে বিশেষ নজরদারি ব্যবস্থাও রাখা হয়েছে।
 

  • 11/11

এর পাশাপাশি, এই বৈঠকে অংশ নিতে আসা সমস্ত প্রতিনিধির জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’-এর ব্যবস্থাও করেছে পাকিস্তান সরকার। সাংবাদিকসহ সব অতিথিদের দ্রুত প্রবেশের জন্য বিমানবন্দরে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, এই বৈঠক সফল করতে প্রবেশ প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে।

Advertisement
Advertisement