Advertisement

বিশ্ব

Surya Grahan: ভরদুপুরে হঠাত্‍ নামবে রাত, ২০২৬-এর মতো বিরল সূর্যগ্রহণ ভারতে কবে হবে? তারিখ জানা গেল

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Aug 2026,
  • Updated 3:42 PM IST
  • 1/11

ইউরোপ, গ্রিনল্যান্ড ও অ্যাটলান্টিকের একটি বড় অংশ সাক্ষী থাকল বিরল মহাজাগতিক দৃশ্য। ভরদুপুরে একেবারে রাতের অন্ধকার নামল। 
 

  • 2/11

দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢেকে গেল সূর্য। ভরদুপুরে অন্ধকারে ছেয়ে গেল পৃথিবীর একটি বড় অংশে। 
 

  • 3/11

২০২৬ সালের শেষ সূর্যগ্রহণ হয়ে গেল ১২ অগাস্ট। আকাশে তৈরি হল রিং অফ ফায়ার। অর্থাত্‍ আগুনের আংটি। একাধিক দেশের মানুষ মহাজাগতিক দৃশ্য দেখলেন। 

  • 4/11

গ্রহণের সরু পূর্ণগ্রাস পথের মধ্যে থাকা পর্যবেক্ষকরা কয়েক মিনিটের জন্য সূর্যের অত্যন্ত ক্ষীণ বাইরের বায়ুমণ্ডল, যাকে করোনা বলা হয়, দেখতে পারেন। সেই সময় আকাশও নাটকীয়ভাবে অন্ধকার হয়ে গেল।
 

  • 5/11

না, এই সূর্যগ্রহণ ভারতে দেখা যায়নি। ভারতের মানুষ এই বিরল সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারল না। কিন্তু ভারতে এই রকম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে হবে, দিনের বেলায় রাতের আঁধার নামবে কবে?
 

  • 6/11

আজ যে সূর্যগ্রহণ হল, এই রকম বিরল গ্রহণ ভারতে হবে ২০৩৪ সালের ২০ মার্চ। সে দিন ভরদুপুরে অন্ধকার হয়ে যাবে ভারত। মনে হবে ঝুপ করে রাত হয়ে গেল।
 

  • 7/11

২০৩৪ সালের ওই সূর্যগ্রহণ হতে চলেছে ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিরল মহাজাগতিক ঘটনা। ওই বছর ২০ মার্চ হবে সেই ঘটনা। এখনও ৮ বছর দেরি। 
 

  • 8/11

পূর্ণগ্রাসের পথটি উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করবে।
 

  • 9/11

এখনও পর্যন্ত পূর্বাভাস, ২০৩৪ সালের ২০ মার্চ পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, সৌদি আরব, মিশর ও আফ্রিকা মহাদেশের একাধিক দেশে।
 

  • 10/11

২০২৬ সালের সূর্যগ্রহণের মতো ২০৩৪ সালে দক্ষিণ এশিয়া মহাজাগতিক দৃশ্য থেকে বঞ্চিত হবে না। ১৯৯৫ সালে ভারতে যে রকম পূর্ণগ্রাস গ্রহণে সকালে অন্ধকার নেমেছিল, ঠিক তেমনই হবে ২০৩৪ সালে।
 

  • 11/11

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পৃথিবী থেকে দেখা যায় এমন সবচেয়ে বিরল এবং নাটকীয় প্রাকৃতিক ঘটনাগুলির মধ্যে অন্যতম। পূর্ণগ্রাসের সময় তাপমাত্রা কমে যেতে পারে, পাখিরা হঠাৎ নীরব হয়ে যেতে পারে এবং দিনের আকাশে অল্প সময়ের জন্য উজ্জ্বল নক্ষত্র ও গ্রহও দেখা যেতে পারে।
 

Advertisement
Advertisement