Advertisement

বিশ্ব

Narendra Modi Giorgia Meloni: রোমে মোদী-মেলোনির সেই মুহূর্তগুলি, বিশ্বজুড়ে চর্চা তুঙ্গে, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • 20 May 2026,
  • Updated 10:49 AM IST
  • 1/11

ইতালিতে পৌঁছেই বন্ধু জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কেমিস্ট্রি বেশ জনপ্রিয়। সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এল প্রধানমন্ত্রী জুটির সেলফি। 'মেলোডি'-র সেই সেলফি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 
 

  • 2/11

নরেন্দ্র মোদীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সপ্তম সাক্ষাৎ। আর সেই সাক্ষাতের একের পর এক ছবি প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল। 

  • 3/11

গত কয়েক বছরে দুই দেশ বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়েছে। একইসঙ্গে বেড়েছে 'মোদী+মেলোনি= মেলোডি'-র জনপ্রিয়তাও। 

  • 4/11

রোমের ঐতিহাসিক কলোসিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির সাক্ষাতের প্রথম ছবিগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 

  • 5/11

জর্জিয়া মেলোনি নিজেও প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সেলফি তুলে শেয়ার করেছেন। যা লক্ষ লাক্ষ লাইক ও শেয়ার হয়েছে। 
 

  • 6/11

ছবিগুলি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লেখেছেন, 'রোমে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। এরপর আমরা রোমের বিখ্যাত কলোসিয়ামেও গিয়েছিলাম।'
 

  • 7/11

মোদী আরও লেখেন, 'আজ আমাদের আবার দেখা হবে। আমরা ভারত ও ইতালির মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করা নিয়ে আলোচনা করব।'

  • 8/11

ভারত ও মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক করিডরের বিষয়টিও মোদী মেলোনির মধ্যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল। এই করিডোর ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপকে সংযুক্তকারী একটি প্রধান অর্থনৈতিক ও সংযোগ প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। 

  • 9/11

কলোসিয়ামে তোল সেলফিকে 'পাওয়া সেলফি' বলে উল্লেখ করছেন নেটিজেনরা। এর আগেও তাঁদের একাধিক সেলফি চর্চার বিষয়বস্তু হয়েছিল। 
 

  • 10/11

প্রধানমন্ত্রী মোদী রোমে খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতরেও যাবেন। সেখানে তিনি খাদ্য সুরক্ষা, কৃষি সংস্কার এবং টেকসই উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। 

  • 11/11

নীল কুর্তা পাজামা ও বন্ধগলা কোটে অন্যরকম লুকে ধরা দেন এদিন নরেন্দ্র মোদী। অন্যদিকে, কালার কনট্রাস্টে বেবি পিঙ্ক টপ ও সাদা ট্রাইজার পরেছিলেন জর্জিয়া মেলোনি। 

Advertisement
Advertisement