Advertisement

Chile Dog : মানুষের থেকেও ঢের সম্মান পায় এই সারমেয়, কারণ জানেন ?

স্যাম সপ্তাহে অন্তত তিনবার এই পার্কে আসে। আবার পাশাপাশি পর্যটকদের আকর্ষণও করে। পার্কের কর্মকর্তারা স্যামকে দেখে খুব মুগ্ধ। তারাই পার্ক কেয়ার ক্যাম্পেইনে স্যামের ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেন।

শ্যাম শ্যাম
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 06 Jun 2022,
  • अपडेटेड 5:55 PM IST
  • স্যাম, একটি Border collie জাতের কুকুর
  • সান্তিয়াগোর মেট্রোপলিটন পার্কে তার মালিক গঞ্জালো চিয়াং-এর সঙ্গে নিয়মিত হাঁটাহাঁটি করে
  • আর সেই এখন খবরের শিরোনামে

সারমেয়। নাম স্যাম। কিন্তু সে যে কাজ করে তা মানুষও করে না। স্যাম চিলির রাজধানী সান্তিয়াগোতে একটি পার্ককে পরিষ্কার করে। সবুজ রাখার জন্য কাজ করে। তাই পার্কে আসা লোকজনের কাছে এই কুকুরই এখন রোল মডেল।

স্যাম, একটি Border collie জাতের কুকুর। সান্তিয়াগোর মেট্রোপলিটন পার্কে তার মালিক গঞ্জালো চিয়াং-এর সঙ্গে নিয়মিত হাঁটাহাঁটি করে। আবার এই স্যাম একজন শিক্ষামূলক গাইডে কার্টুনের চরিত্র হিসেবেও বিখ্যাত। 

কী করে শ্যাম? ওই পার্কে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, মুখোশ, ক্যান এবং খাবারের প্যাকেট তোলে। সেগুলো ডাস্টবিনে ফেলে। শুধুমাত্র এপ্রিলেই, ছেঁড়া পোশাক, হেলমেট এবং খাবারের মোড়ক ছাড়াও ৬০২টি মাস্ক, ৫৮৫ বোতল এবং ৩০৪টি ক্যান সংগ্রহ করেছে।

মালিকের সঙ্গে শ্যাম

স্যাম সপ্তাহে অন্তত তিনবার এই পার্কে আসে।  আবার পাশাপাশি পর্যটকদের আকর্ষণও করে। পার্কের কর্মকর্তারা স্যামকে দেখে খুব মুগ্ধ। তারাই পার্ক কেয়ার ক্যাম্পেইনে স্যামের ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেন।

ওই এলাকার বিভিন্ন স্কুলে ও প্রদর্শনিতে এখন শ্যামের ডাক পড়ে। সেই সব স্কুলে শ্যামকে দেখতে ভিড় জমান অনেকে। একজন কর্মকর্তা জানালেন, 'শ্যামের সম্মান বলতে পারেন মানুষের থেকেও বেশি। কারণ ও তো মানুষের থেকেও ভালো কাজ করে। পরিবেশ নিয়ে সচেতন করে সবাইকে। মানুষ পারলেও তো করে না।' 

কর্মকর্তারা এও জানিয়েছেন, স্যাম তাঁদের পার্ককে সুন্দর রাখে। সেজন্য সবাই শ্যামকে ভালোবাসে।  


 
Read more!
Advertisement
Advertisement