Advertisement

SIR Final List থেকে বাদ ৬৬ লক্ষ নাম? এখনও পর্যন্ত যা যা তথ্য এল

পশ্চিমবঙ্গে SIR নিয়ে বড় আপডেট। শনিবারই প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। জেলায় জেলায় দুপুর থেকেই টাঙানো হচ্ছে চূড়ান্ত ভোটার লিস্টের তালিকা। পুরো লিস্ট প্রকাশ হওয়ার পরেই নিজেদের নাম চূড়ান্ত তালিকায় দেখতে পারবেন পশ্চিমবঙ্গের ভোটাররা।

SIR-এর ফাইনাল লিস্টে বাদ যেতে পারে ৬৬ লক্ষের নামSIR-এর ফাইনাল লিস্টে বাদ যেতে পারে ৬৬ লক্ষের নাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 4:50 PM IST
  • প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা।
  • জেলায় জেলায় দুপুর থেকেই টাঙানো হচ্ছে চূড়ান্ত ভোটার লিস্টের তালিকা।
  • SIR প্রক্রিয়ায় প্রায় ৬৬ লক্ষ নাম বাদ পড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গে SIR নিয়ে বড় আপডেট। শনিবারই প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। জেলায় জেলায় দুপুর থেকেই টাঙানো হচ্ছে চূড়ান্ত ভোটার লিস্টের তালিকা। পুরো লিস্ট প্রকাশ হওয়ার পরেই নিজেদের নাম চূড়ান্ত তালিকায় দেখতে পারবেন পশ্চিমবঙ্গের ভোটাররা। তবে শনিবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা আংশিক বলেই দাবি করা হচ্ছে। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে বড় তথ্য। গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া এই SIR প্রক্রিয়ায় প্রায় ৬৬ লক্ষ নাম বাদ পড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রায় ৬০ লক্ষ ভোটারকে রাখা হয়েছে ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায়।

উল্লেখ্য, ৪ নভেম্বর বুথ-স্তরের আধিকারিকরা SIR ফর্ম বিলি শুরু করার মধ্য দিয়ে ১১৬ দিনের জন্য রাজ্যজুড়ে এই প্রক্রিয়া শুরু করা হয়। ফর্ম জমা নেওয়ার পর ১৬ ডিসেম্বর প্রকাশ করা হয় খসড়া তালিকা। সেই লিস্ট দেখে জানা যায়, খসড়া তালিকায় ভোটার সংখ্যা ৭.৬৬ কোটি থেকে কমে দাঁড়ায় ৭.০৮ কোটিতে। অর্থাৎ তখনই ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার, ও ঠিকানা বদলের কারণে  ৫৮ লক্ষের বেশি নাম বাদ দেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, যে ৬০.০৬ লক্ষ ভোটারকে ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে, তাঁদের ক্ষেত্রে কারণ হল  ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ বা তথ্যে অসঙ্গতি। আগামী কয়েক সপ্তাহে বিচারবিভাগীয় আধিকারিকরা এই বিষয়গুলির নিষ্পত্তি করবেন। এরফলে ফলে চূড়ান্ত নির্বাচনী অঙ্কে আরও পরিবর্তন আসতে পারে।

জেলাভিত্তিক কোন কোন নাম বাদ গেল?

নদিয়া: বাংলাদেশ সীমান্তঘেঁষা এই জেলায় প্রায় ২.৭৩ লক্ষ নাম বাদ পড়েছে। শুরুতে ভোটার ছিল ৪৪.১৮ লক্ষ, যা চূড়ান্ত তালিকায় নেমে এসেছে ৪১.৪৫ লক্ষে। খসড়া তালিকায় সংখ্যা ছিল ৪২ লক্ষ ২ হাজার ২৬১ জন।

বাঁকুড়া: নভেম্বর মাসে ভোটার ছিল ৩০ লক্ষ ৩৩ হাজার ৮৩০ জন। খসড়া তালিকায় তা কমে হয় ২৯,০১,০০৯ জন। পরে আরও প্রায় ৪ হাজার নাম বাদ পড়লেও কিছু নতুন সংযোজন হওয়ায় চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৯.১৫ লক্ষ। অর্থাৎ মোট কমেছে প্রায় ১.১৮ লক্ষ।

Advertisement

উত্তর কলকাতা: সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই এলাকায় প্রায় ৪.০৭ লক্ষ নাম বাদ পড়েছে। এর মধ্যে ৩.৯ লক্ষ খসড়া পর্যায়ে এবং আরও ১৭ হাজার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। 

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের এই জেলায় ১ লক্ষ ০২ হাজার ৮৩৫ জনের নাম বাদ পড়েছে। খসড়া তালিকায় ভোটার সংখ্যা ১১ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জন।

হুগলি: এই জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৪৭ লক্ষ ৭৫ হাজার ৯৯ জন। বর্তমানে তা কমে হয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জন। নভেম্বর থেকে মোট ৩ লক্ষ ৩৪ হাজার ৮০৬ জনের নাম বাদ পড়েছে। পাশাপাশি ১,৭৩,০৬৪ জন এখনও বিচারাধীন আওতায় রয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement