Advertisement

Assembly Election 2026: 'বেচাল দেখলেই লাল কার্ড', মাঠের মতোই মিনাখাঁয় সন্ত্রাস বন্ধ করবেন ISF প্রার্থী প্রতীক রেফারি

মাঠের মধ্যে বাঁশি হাতে দাপিয়ে বেড়ান। আর এবার তাঁকেই প্রার্থী করেছে ISF। মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রতীক মন্ডল। বামেদের সঙ্গে জোট গড়ে বাজিমাত করতে পারবেন আইএসএল খেলানো এই রেফারি? bangla.aajtak.in-এর পক্ষ থেকে এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। 

প্রতীক মন্ডলপ্রতীক মন্ডল
জাগৃক দে
  • মিনাখাঁ,
  • 26 Mar 2026,
  • अपडेटेड 1:53 PM IST
  • ISL-এর রেফারি এবার ভোটের ময়দানে
  • ISF-এর হয়ে নির্বাচনী মতদানে প্রতীক

মাঠের মধ্যে বাঁশি হাতে দাপিয়ে বেড়ান। আর এবার তাঁকেই প্রার্থী করেছে ISF। মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রতীক মন্ডল। বামেদের সঙ্গে জোট গড়ে বাজিমাত করতে পারবেন আইএসএল খেলানো এই রেফারি? bangla.aajtak.in-এর পক্ষ থেকে এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। 

কেন ISF-কেই বেছে নিলেন প্রতীক?
খেলার মাঠের পাশাপাশি ছোট থেকেই সমাজসেবার প্রতি ঝোঁক ছিল প্রতীকের। আমফান বা করোনার দাপটে গোটা রাজ্যের মানুষ যখন নাজেহাল সেই সময় সাহায্য পৌঁছে দিয়েছেন প্রতীক। খেলার মাঠে বাঁশি তাঁর অন্যতম অস্ত্র। গতকালই হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে তাদের চিহ্ন প্রকাশ করা হয়। তাদের নির্বাচনী প্রতীক 'বাঁশি'। তবে কেন যোগ দিলেন আইএসএফ-এ? প্রতীক মন্ডল বলেন, 'আমার খুব ভাল লাগে ছোট ভাইজানকে। ওঁর কথা, রাজনৈতিক মত দেখে আকৃষ্ট হয়েছি, সে কারণেই ভোটের ময়দানে নেমেছি।' আর কোনও দলের প্রস্তাব কি ছিল তাঁর কাছে? প্রতীক জানান, 'আমার কাছে আর কোনও দলের প্রস্তাব আসেনি।' 

রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করাই লক্ষ্য
মিনাখাঁ বরাবরই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত থাকে। এই ব্যাপারে উদ্বিগ্ন প্রতীক। ভোটে জিতে এই সমস্যার সমাধান করতে চান তিনি। মাঠের মধ্যে যেভাবে কড়া হাতে ফুটবলারদের মেজাজ নিয়ন্ত্রণ করেন সেভাবেই, বিধায়ক হয়ে এলাকায় ঘটতে থাকা হিংসার মোকাবিলা করবেন বলে জানান প্রতীক। বলেন, 'বারবার মিনাখাঁয় বিভিন্ন কারণে সংঘর্ষ হয়। অনেক মানুষের ক্ষতি হয়। বিধায়ক হতে পারলে এই সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করব।' এ প্রসঙ্গ উঠলেই উঠে আসে ভোটের দিনের সন্ত্রাসের আশঙ্কার কথা। সে ব্যাপারে প্রশ্ন করা হলে প্রতীক বলেন, 'ভোটের দিনের দায়িত্ব তো আমাদের হাতে নেই, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।'     

বামেদের ভোট ফিরে পাবেন প্রতীক?
বামেদের সঙ্গে নির্বাচনী জোট হওয়ার কোথা থাকলেও, বিভিন্ন জায়গায় সেই জোটে জট দেখা গিয়েছে। তবে মিনাখাঁয় এমন পরিস্থিতি হবে না বলেই মনে করেন প্রতীক। বাম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই ভোটের ময়দানে নামতে চাইছেন তিনি। বলেন, 'একটা সময় মিনাখাঁ বামেদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল। এখনও বামেদের প্রচুর ভোট রয়েছে। আশা করছি, তাঁদের সমর্থন নিয়েই জয় পাব।' 

Advertisement

আগের বেশ কয়েকটি নির্বাচনে অন্য কেন্দ্রের মতো মিনাখাঁতেও বামেদের ভোট বিজেপি-র দিকে চলে গেলেও, সেই ভোট ফিরবে বলেই আশাবাদী প্রতীক। ISF-এর প্রার্থী বলেন, 'তৃণমূল বিরোধী ভোট কয়েকটা নির্বাচনে অন্য দলের দিকে গিয়েছে। সিপিআইএম-এর যে ভোটব্যাঙ্ক ছিল, সেটাও চলে গিয়েছিল সেদিকে (পড়ুন বিজেপি)। সেই ভোটটা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ।'  

Read more!
Advertisement
Advertisement