Advertisement

Bengal Election 2026: ফের সক্রিয় কমিশন, এবার রাজ্যের ৫ রেঞ্জের DIG-দেরও সরিয়ে দেওয়া হল

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদল করে চলেছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব থেকে শুরু করে ডিজি, সিপিকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের ১২ জন পুলিশ সুপারকে এক ধাক্কায় বদল করা হয়েছিল। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যেই এই বড়সড় রদবদল বলে মনে করা হচ্ছে। এ বার রাজ্যের আরও ৫ ডিআইজিকে সরিয়ে দেওয়া হল।বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করল কমিশন।

৫  ডিআইজিকে সরিয়ে দেওয়া হল৫ ডিআইজিকে সরিয়ে দেওয়া হল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 3:43 PM IST

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদল করে চলেছে নির্বাচন কমিশন।  মুখ্যসচিব থেকে শুরু করে ডিজি, সিপিকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের ১২ জন পুলিশ সুপারকে এক ধাক্কায় বদল করা হয়েছিল। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যেই এই বড়সড় রদবদল বলে মনে করা হচ্ছে। এ বার রাজ্যের আরও ৫  ডিআইজিকে সরিয়ে দেওয়া হল।বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করল কমিশন।

রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্টি রেঞ্জ এবং জলপাইগুড়ির ডিআইজি-কে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আরও ৫টি জেলার ডিআইজিদের বদলি করে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার কমিশনের তরফে জারি হওয়া নির্দেশিকায় এই রদবদলের কথা স্পষ্ট করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মতে, ভোট যাতে শান্তিপূর্ণ এবং অবাধভাবে সম্পন্ন হয়, তার জন্য এই ধরনের পদক্ষেপ জরুরি।

 রাঠোর অমিত কুমার ভরতকে রায়গঞ্জ রেঞ্জে, অজিত সিং যাদবকে মুর্শিদাবাদ রেঞ্জে, শ্রীহরি পান্ডেকে বর্ধমান রেঞ্জে, কঙ্কর প্রসাদ বরুইকে প্রেসিডেন্সি রেঞ্জে এবং অঞ্জলি সিংকে জলপাইগুড়ি রেঞ্জে ডিআইজি হিসেবে নিযক্ত করা হয়েছে। 
এই নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের ১৯ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং কমিশনের কাছে আদেশ পালনের একটি রিপোর্ট জমা দিতে হবে। অপসারিত আধিকারিকদের নির্বাচন চলাকালীন নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে। কমিশনের উচ্চপদস্থ সূত্র অনুযায়ী, এই রেঞ্জগুলির ডিআইজিদের গোয়েন্দা রিপোর্ট  এবং প্রাপ্ত তথ্য সন্তোষজনক ছিল না। তাই কমিশনকে এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।

Read more!
Advertisement
Advertisement