
বিজেপির ইস্তেহারে সিঙ্গুর নিয়ে বড় ঘোষণা। সিঙ্গুরে বিজনেস পার্কে তৈরি হবে। ‘সঙ্কল্পপত্র’-এ ৫০ শতাংশ জমিতে MSME তৈরি করা হবে। বাকি ৫০ শতাংশ জমিতে বড় শিল্প হবে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
এক সময়ের কৃষি আন্দোলনের কেন্দ্র সিঙ্গুর। সেই জমি এখন পড়ে রয়েছে, তাতে না শিল্প হয়, না চাষ। সিঙ্গুর নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূর্ণ হয়নি। যে সিঙ্গুর ছিল, সেই সিঙ্গুরেই পড়ে আছে। এই সিঙ্গুর নিয়ে নতুন দিশা দেখাল বিজেপির ইস্তাহার।
এছাড়াও, ইস্তেহারে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা (DA) পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া, যাঁরা দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে।
রাজ্যে চারটি নতুন উপনগরী তৈরি করা হবে। হলদিয়া বন্দরের বিকাশের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের টাকা বাড়ানো হবে। কেন্দ্রের ৬০০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের ৩০০০ টাকা যোগ করে মোট ৯০০০ টাকা করে দেওয়া হবে। মহিলা ও যুবকদের জন্য ৩ হাজার টাকা সহায়তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতিতে ঘোষণা।