Advertisement

Nandigram: নন্দীগ্রামে বাম নাকি ISF, প্রার্থী কাদের? দু'পক্ষই তো মনোনয়ন দিয়েছেন

আসন সমঝোতা হয়েছে বলে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিবৃতি দেওয়ার পরও দেখা যাচ্ছে নন্দীগ্রামের মতো কেন্দ্রে জটিলতা। ISF এবং CPI, দুই দলের প্রার্থীরাই মনোনয়ন জমা করেছেন। মধ্যমগ্রাম, খানাকুল এবং বাসন্তি নিয়েও জট।

বাম ও ISF-এর জটে জট!বাম ও ISF-এর জটে জট!
Aajtak Bangla
  • নন্দীগ্রাম ,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 1:44 PM IST
  • নন্দীগ্রামের মতো কেন্দ্রে জটিলতা
  • ISF এবং CPI, দুই দলের প্রার্থীরাই মনোনয়ন দিয়েছেন
  • মধ্যমগ্রাম, খানাকুল এবং বাসন্তি নিয়েও জট

বিমান বসু সাফ জানিয়েছেন, বামফ্রন্টের সঙ্গে ISF-এর আসন সমঝোতা সম্পন্ন। এমনকী, একটি বিবৃতি দিয়ে তিনি কোন দল ক'টি কেন্দ্রে লড়ছে, সে হিসেবও বুঝিয়ে দিয়েছিলেন। তবে মনোনয়ন পর্বে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। নন্দীগ্রাম আসনে জোটের সমীকরণে বড়সড় জট। আরও ২-৩টি আসন নিয়েও রয়েছে ধোঁয়াশা। 

নন্দীগ্রামে সমঝোতা হল না!
দফায় দফায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে আলিমুদ্দিনে বৈঠক করেছেন ISF-এর বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি। তারপরও দেখা যায়, নন্দীগ্রাম আসন নিয়ে তৈরি হয় জটিলতা। 

বিমান বসুর বিবৃতি অনুযায়ী, বামফ্রন্ট ২৯৪ আসনের মধ্যে ২৫২টিতে লড়ছে এবং ISF ৩০টিতে। কিন্তু দেখা যাচ্ছে, নন্দীগ্রাম আসন থেকে বাম এবং ISF উভয় দলই প্রার্থী দিয়েছে। বামেদের তরফে এই আসনে লড়ছেন CPI প্রার্থী শান্তি গিরি। এদিকে, ISF টিকিট দিয়েছে শবে মিরাজ আলি খানকে। উভয় প্রার্থীই ইতিমধ্যে মনোনয়ন জমা করে ফেলেছেন। এই জট আদৌ কাটবে কি না, তার কোনও ইঙ্গিত মেলেনি কোনও তরফেই। 

আর কোন কোন কেন্দ্রে জট? 
এখানেই শেষ নয়। বামফ্রন্টের ২৫২ আসনের মধ্যে  CPIM ১৯৫, ফরওয়ার্ড ব্লক ২৩, CPI এবং RSP ১৬টা করে এবং RCPI এবং মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক একটি করে আসনে লড়ছে। তবে মধ্যমগ্রাম, খানাকুল, বাসন্তির মতো কেন্দ্রগুলোতেও জোটের জট। 

নওশাদের দলের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার রাজনীতির অভিযোগ তুলে ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক মধ্যমগ্রামে নিতাই পালকে প্রার্থী ঘোষণা করেছে। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যমগ্রাম আসনে তাঁদের প্রার্থী নিতাই পাল। দলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ২০২১ সাল থেকে আমাদের পার্টি ISF-এর সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। কিন্তু বামফ্রন্টের শরিক হিসেবে আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে। সর্বশেষ পরিস্থিতিতে আমাদের পার্টিকে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী মনোনয়ন দিতে বাধ্য করা হল।'

আবার অপর বাম শরিক RSP-র দাবি, ISF বিশ্বাসভঙ্গ করেছে। ISF বিশ্বাসভঙ্গ করেছে বলেও অভিযোগ তুলেছে এই বাম শরিক দল। তারা জানিয়েছে, আপত্তি থাকলেও বামপন্থার পুনর্জাগরণ, মানুষের রুজি-রুটির স্বার্থে জোট মেনে নিয়েছিল তারা। কিন্তু ISF-এর ভূমিকা বামফ্রন্টের কৌশলের সম্পূর্ণ বিপরীতমুখী। তাই তারাও বাসন্তী ও খানাকুলে আলাদা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তরুণ আইনজীবী ও কবি সমর বিশ্বাসকে বাসন্তী থেকে প্রার্থী করেছে RSP।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement