
দেখতে দেখতে দিন এগিয়ে এল। আগামী সপ্তাহেই রাজ্যে প্রথম দফার ভোটে। আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে হবে প্রথম দফার ভোট। সেখানে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তার হিসেব দিল নির্বাচন কমিশন। এই দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোটগ্রহণ হয়ে যাবে। পাশাপাশি জঙ্গলমহলেও প্রথম দফায় নির্বাচন রয়েছে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে এই দফাতেই ভোট হবে। অন্য দিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও এই দফায় ভোটগ্রহণ হবে। কমিশন যে হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে, প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তবে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কমিশন। এক, মুর্শিদাবাদ পুলিশ জেলা। দুই, জঙ্গিপুর পুলিশ জেলা। দুই মিলিয়ে মুর্শিদাবাদে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ৩১৬ কোম্পানি। তার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকবে ২৪০ কোম্পানি বাহিনী। বাকি ৭৬ কোম্পানি মোতায়েন হবে জঙ্গিপুরে। মুর্শিদাবাদের পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। কমিশন জানিয়েছে, শুভেন্দু অধিকারীর জেলায় ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হিসেব-
রাজ্যে দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। ২৯৪টি আসনের প্রথম দফায় ১৫২টিতে ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২টি আসনে। গণনা ৪ মে।