
বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম নিষ্পত্তির কাজ শেষ। মধ্যরাতে কমিশন যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে, সেটিই ফ্রিজ হয়ে গেল। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি নতুন করে কোনও নির্দেশ না দেয় তবে এই পর্যন্ত তালিকায় থাকা ভোটারেরাই ভোট দিতে পারবেন এবারের নির্বাচনে। মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। তাঁদের মধ্যে বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। মোট বাদ পড়ার সংখ্যা দাঁড়াল (DELETED), ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫। এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। সবচেয়ে কম ভোটারের নাম বাদ পড়েছে ঝাড়গ্রামে।
কোন জেলায় কত ভোটার ডিলিটেড?
| জেলা | বিচারাধীন | ডিলিটেড |
| কোচবিহার | ২৩৬১০৭ | ১২০৭২৫ |
| জলপাইগুড়ি | ১০৮১৯২ | ৩৫৩৫৬ |
| দার্জিলিং | ৮০০০৬ | ৪৪২৩০ |
| উত্তর দিনাজপুর | ৪৮০৩৪১ | ১৭৬৯৭২ |
| দক্ষিণ দিনাজপুর | ১৩২২৫৮ | ৭৬৭৬৮ |
| মালদা | ৮২৮১২৭ | ২৩৯৩৭৫ |
| মুর্শিদাবাদ | ১১০১১৪৫৪ | ৪৫৫১৩৭ |
| নদিয়া | ২৬৭৯৪০ | ২০৮৬২৬ |
| উত্তর ২৪ পরগনা | ৫৯১২৫২ | ৩২৫৬৬৬ |
| দক্ষিণ ২৪ পরগনা | ৫২২০৪২ | ২২২৯২৯ |
| কলকাতা দক্ষিণ | ৭৮৬৫৭ | ২৮৪৬৮ |
| কলকাতা উত্তর | ৬১২৩৬ | ৩৯১৬৪ |
| হাওড়া | ২৮৯৭১৪ | ১৩২১৫১ |
| হুগলি | ১৭১৭৭৮ | ১২০৮১৩ |
| পূর্ব মেদিনীপুর | ৮০১৭৬ | ১৯৫৭২ |
| পশ্চিম মেদিনীপুর | ১০৩৪৯৭ | ৫২২৭৭ |
| পুরুলিয়া | ৩৩৫৭৭ | ৫৯৪২ |
| বাঁকুড়া | ৩৯১১৭ | ৬৫৩৩ |
| পূর্ব বর্ধমান | ৩৬৫৫৩৯ | ২০৯৮০৫ |
| বীরভূম | ২০২০৫৯ | ৮২০৫৯ |
| আলিপুরদুয়ার | ৮০৪৯৪ | ৩৬০৭৮ |
| কালিম্পং | ৬৭৯০ | ২৪০৭ |
| ঝাড়গ্রাম | ৬৬৮২ | ১২৪০ |
| পশ্চিম বর্ধমান | ১৩৭৯৪৯ | ৭৪১০০ |
অর্থাৎ সবচেয়ে বেশি ভোটার ডিলিটেড হয়েছে মুর্শিদাবাদে এবং সবচেয়ে কম ভোটার বাদ পড়েছে ঝাড়গ্রামে। জানা যাচ্ছে, ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেলেও সেগুলিতে ই-স্বাক্ষর হয়নি। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে।