Advertisement

Mamata Banerjee: মমতার সম্পত্তি কত? ৫ বছরে কমে গিয়েছে, লক্ষাধিক টাকার গয়না, অপরাধেও নাম নেই

বিগত ৫ বছরের তুলনায় সম্পত্তি কমে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর নামে কোনও বাড়ি-গাড়ি নেই। তবে লক্ষাধিক টাকার গয়না রয়েছে। বাংলার ৩ বারের মুখ্যমন্ত্রী কত টাকার মালিক?

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 10:11 AM IST
  • লক্ষাধিক টাকার গয়না
  • নেই বাড়ি-গাড়ি
  • সম্পত্তি কমে গেল মমতার

নিজস্ব বাড়ি, গাড়ি তো কোনওদিনও ছিল না, এবার গত ৫ বছরের নিরিখে সম্পত্তি আরও কমে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার কালীঘাটের বাড়িতে থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। পেশ করা হলফনামায় উল্লেখ করেছেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ। কত টাকার মালিক মমতা? 

নেই বিনিয়োগ 
২০২১ সালে মমতা নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন। পরাজিত হয়েছিলেন BJP প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। সে সময়ের হলফনামায় টাকা বিনিয়োগের কথা উল্লেখ করেছিলেন মমতা। যদিও এবারের হলফনামায় তা নেই। অর্থাৎ বর্তমানে কোনও বিনিয়োগ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি এক টাকাও ঋণ নেই তাঁর। 

নগদ কত? 
হাতে ৭৫ হাজার ৭০০ টাকা নগদ রয়েছে তৃণমূল নেত্রীর। ২০২১ সালে ৬৯ হাজার ২৫৫ টাকা নগদ ছিল মমতার হাতে। অর্থাৎ হাতে নগদের পরিমাণ বেড়েছে। হলফনামা অনুযায়ী, তাঁর মোট দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তাতে রয়েছে মোট ১২ লক্ষ ৭৬ হাজার ২০৯ টাকা। ৫ বছর আগে যা ছিল ১৩ লক্ষ ৫৩ হাজার ৩৫৬ টাকা। 

অস্থাবর সম্পত্তি কত?
ভবানীপুরের তৃণমূল নেত্রী এবং ৩ বারের বাংলার মুখ্যমন্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা। ২০২১ সালে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা। অর্থাৎ, পাঁচ বছরে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ কমেছে ১ লক্ষ ৩৪ হাজার ৮৪৩ টাকা। 

নেই বাড়ি-গাড়ি
মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন  কালীঘাটের ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে। তবে তা নিজের নামে নয়। গাড়িও নেই মমতার। অর্থাৎ কোনও স্থাবর সম্পত্তিই নেই। 

গয়না
বর্তমান হলফনামা অনুযায়ী, মমতার ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম গয়না রয়েছে। ২০২১ সালে তার বাজারদর ছিল ৪৩ হাজার ৮৩৭ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার টাকা।

আয়ের উৎস
বই, গানের রয়্যালটি এবং ব্যাঙ্কের সুদ থেকে রোজগার হয়।

Advertisement

মামলা
মমতার বিরুদ্ধে কোথাও কোনও অপরাধের রেকর্ড নেই। কোনও থানায় তাঁর নামে FIR দায়ের নেই। কোনও মামলাতে তাঁর বিরুদ্ধে চার্জ গঠনেরও প্রশ্ন নেই। কোনও অপরাধের সঙ্গে তাঁর নাম জড়ায়নি।

শিক্ষাগত যোগ্যতা 
১৯৭০ সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক,  ১৯৭৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক, ১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, ১৯৮২ সালে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে আইন পাশ। 

 

Read more!
Advertisement
Advertisement