Advertisement

Bhabanipur Constituency: শুধু মমতা নন, শোভন, সুব্রতরাও ভবানীপুরে লড়েছেন, এ যাবত্‍ সর্বোচ্চ ভোট কে পেয়েছেন?

বিধানসভা নির্বাচনে বরাবরের পাখির চোখ ভবানীপুর কেন্দ্রটি। এবার লড়াইয়ের ময়দানে 'ডবল ধামাকা'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই। এই দ্বৈরথে রয়েছে সিপিএমের শ্রীজীব বিশ্বাসও। এই হাইপ্রোফাইল কেন্দ্রে নজর থাকে সব রাজনৈতিক দলেরই। ভবানীপুর থেকে দু'বার লড়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়। অতীতে এই আসনে টাফ ফাইট দিয়েছেন সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, দীপা দাশমুন্সিও। এতগুলি বিধানসভায় সর্বোচ্চ ভোট পেয়েছেন কোন প্রার্থী? মমতা নাকি অন্য কেউ? রইল সমস্ত তথ্য।

মমতা বন্দ্যোপাধ্যায়-শোভনদেব চট্টোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়-শোভনদেব চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 5:41 PM IST

বিধানসভা নির্বাচনে বরাবরের পাখির চোখ ভবানীপুর কেন্দ্রটি। এবার লড়াইয়ের ময়দানে 'ডবল ধামাকা'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই। এই দ্বৈরথে রয়েছে সিপিএমের শ্রীজীব বিশ্বাসও। এই হাইপ্রোফাইল কেন্দ্রে নজর থাকে সব রাজনৈতিক দলেরই। ভবানীপুর থেকে দু'বার লড়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়। অতীতে এই আসনে টাফ ফাইট দিয়েছেন সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, দীপা দাশমুন্সিও। এতগুলি বিধানসভায় সর্বোচ্চ ভোট পেয়েছেন কোন প্রার্থী? মমতা নাকি অন্য কেউ? রইল সমস্ত তথ্য।

ভবানীপুর আসনে কোন বছর, কোন দলের প্রার্থী ছিল?
১৯৫৭-তে ভবানীপুর আসনে দাঁড়িয়েছিলেন সিদ্ধার্থ শংকর রায়। ১৯৬২ সালেও তিনি ফের এই আসনে দাঁড়ান। ২০১১ সালে এই আসনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আস্থাভাজন নেতা সুব্রত বক্সী। এরপর ২০১১ সালেই উপনির্বাচনে এই আসনে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে এই আসনে দাঁড়ালেও ২০২১-এ আসনটি ছেড়ে দেন বরিষ্ঠ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান নন্দীগ্রাম আসনে। এর পর উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দহ আসনে পাঠানো হলে এই আসনটি খালি থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের লড়ে জয়লাভ করেন। বিরোধীদের মধ্যে বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল, রুদ্রনীল ঘোষ, কংগ্রেসের দীপা দাসমুন্সিও এই আসনে লড়েছিলেন।

ভবানীপুরে কোন নেতা-নেত্রী কত ভোট পান? সর্বোচ্চ ভোট কার?
২০১১ সালে উপ-নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৭৩,৬৩৫টি ভোট। ২০১৬ সালে ৬৫,৫২০টি ভোটে জয়লাভ করেন মমতা। তবে জোর টক্কর দিয়েছিলেন দীপা দাশমুন্সি। তিনি ৪০,২১৯টি ভোট পান। ২০২১-এ এই আসনে শোভন দেব চট্টোপাধ্যায় ৭৩,৫০৫টি ভোটে জয়ী হন। বিরোধী প্রার্থী বিজেপির রুদ্রনীল ঘোষ ৪৪,৭৮৬টি ভোট পেয়েছিলেন। এরপর উপনির্বাচনে ৮৫,২৬৩টি ভোট পান। বিপক্ষে ছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ২৬,৪২৮টি ভোটে পিছিয়ে যান। শ্রীজীব বিশ্বাস পেয়েছিলেন ৪,২২৬টি ভোট। ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত এই আসন থেকে সর্বোচ্চ ভোট পান  মমতা বন্দ্যোপাধ্যায়ই। 

২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রীর জয় নিশ্চিত করতে ৬০ হাজারের বেশি ভোটে জেতার টার্গেট সেট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরকে কলকাতার মধ্যে প্রথম স্থানে নিয়ে যেতে  ৬০ হাজারের বেশি ভোটে জেতানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তবে এবার ভবানীপুর টাফ ফাইট দিতে চলেছেন শুভেন্দুও। নন্দীগ্রামের মতো এই আসনেও মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা। এই প্রেস্টিজ ফাইটে কে জয়ী হন এখন তাই দেখার অপেক্ষা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement