West Bengal LIVE: কলকাতা ফুটবলের কত খারাপ ছবি দেখল গোটা দুনিয়া TMC-র জন্য, মেসিকাণ্ডের প্রসঙ্গ তুললেন মোদী

Aajtak Bangla | কলকাতা | 11 Apr 2026, 4:10 PM IST

বিধানসভা নির্বাচনের উত্তাপে ফুটছে পশ্চিমবঙ্গ। একদিকে যখন একাধিক কালবৈশাখীর ঝড়, বৃষ্টি কাটিয়ে তাপমাত্রার পারদ চড়া শুরু হয়েছে, তখন পাল্লা দিয়ে বাড়ছে ভোট উত্তাপও। যার নির্যাস, আজ অর্থাত্‍ শনিবার পশ্চিমবঙ্গে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে একাধিক জনসভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী মোদীর কুশমণ্ডির ভাষণপ্রধানমন্ত্রী মোদীর কুশমণ্ডির ভাষণ

বিধানসভা নির্বাচনের উত্তাপে ফুটছে পশ্চিমবঙ্গ। একদিকে যখন একাধিক কালবৈশাখীর ঝড়, বৃষ্টি কাটিয়ে তাপমাত্রার পারদ চড়া শুরু হয়েছে, তখন পাল্লা দিয়ে বাড়ছে ভোট উত্তাপও। যার নির্যাস, আজ অর্থাত্‍ শনিবার পশ্চিমবঙ্গে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে একাধিক জনসভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান থেকে দিনাজপুর, তিন জায়গায় তিনটি জনসভা আজ করছেন মোদী। প্রথম সভা বর্ধমানের কাটোয়ায়। এ ছাড়াও, নবদ্বীপ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে আরও একটি সভা মোদীর। আর তৃতীয় সভা দুই দিনাজপুর, মালদার বিজেপি প্রার্থীদের সমর্থনে। অমিত শাহ আজ সভা করছেন বাঁকুড়ায়। ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে রামসাগর ফিশারি ময়দানে এবং ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের সমর্থনে ঝাঁটিপাহাড়ি লাগোয়া এথানি ফুটবল ময়দানে জনসভা শাহের। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ চারটি গুরুত্বপূর্ণ সভা করছেন। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম শহর, পাশাপাশি বড়জোড়ায় জনসভা। 


 

4:10 PM (2 months ago)

 কুশমুণ্ডিতে প্রধানমন্ত্রী: আপনারা ৩৪ বছর বামকে দিলেন

Posted by :- Soumick Majumdar

 কুশমুণ্ডিতে প্রধানমন্ত্রী: আপনারা ৩৪ বছর বামকে দিলেন। ১৫ বছর টিএমসি-কে দিলেন। এবার মোদীকে একটা সুযোগ দিন। 

4:06 PM (2 months ago)

কুশমুণ্ডিতে দ্রৌপদী মুর্মু-বিতর্ক তুললেন প্রধানমন্ত্রী

Posted by :- Soumick Majumdar

কুশমুণ্ডিতে প্রধানমন্ত্রী: একদিকে বিজেপি আদিবাসী সমাজের সম্মান করে। অন্যদিকে তৃণমূল আদিবাসী সমাজের কোনও সম্মান দেয় না। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলায় এসেছিলেন। তৃণমূল না সংবিধানের সম্মান দিয়েছে, না আদিবাসী সমাজের সম্মান দেয়, না মহিলাদের সম্মান দেয়।

4:01 PM (2 months ago)

PMমোদী: সরকার আসার পর বাংলার সমস্ত সরকারি কর্মীদের সেভেন্থ পে কমিশন দেওয়া হবে

Posted by :- Soumick Majumdar

এমন হিসেব হবে যে ওরা ৭ জন্মেও ভুলতে পারবে না। সরকারি কর্মীদের আর কোনও ভয় থাকবে না। বিজেপি সরকার সপ্তম পে কমিশন লাগু করবে। এটা মোদীর গ্যারান্টি। এখানে আমাদের সরকার আসার পর বাংলার সমস্ত সরকারি কর্মীদের সেভেন্থ পে কমিশন দেওয়া হবে। 

3:53 PM (2 months ago)

কুশমুণ্ডিতে প্রধানমন্ত্রী মোদী: আরজি করের ঘটনায় ইস্টবেঙ্গল-মোহনবাগান...

Posted by :- Soumick Majumdar

কুশমুণ্ডিতে প্রধানমন্ত্রী মোদী: আরজি করের ঘটনায় ইস্টবেঙ্গল-মোহনবাগানও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদে নেমেছিল। নারী নিরাপত্তার জন্য আমাদের সকলের একত্রিত হয়ে নির্মম সরকারকে শিক্ষা দিতে হবে।

3:52 PM (2 months ago)

নাম না করে মেসি-কাণ্ডের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী

Posted by :- Soumick Majumdar

বাংলার মেয়েদের ফুটবল খেলা নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বললেন, 'তৃণমূলের নেতারা ফুটবলকেও সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে। এমন লজ্জাজনক ঘটনা ঘটল যে গোটা বিশ্ব তার সাক্ষী থেকেছে।'

3:50 PM (2 months ago)

কুশমুণ্ডিতে প্রধানমন্ত্রী: সংকল্প পত্রে আমাদের ৬ গ্যারান্টি পূরণের রোডম্যাপ রয়েছে

Posted by :- Soumick Majumdar

কুশমুণ্ডিতে প্রধানমন্ত্রী: সংকল্প পত্রে আমাদের ৬ গ্যারান্টি পূরণের রোডম্যাপ রয়েছে। বিজেপি সরকার ভয়ের দিন শেষ করে ভরসা ফিরিয়ে আনবে। সরকার, আইনের উপর মানুষের ভরসা ফিরবে। 

3:45 PM (2 months ago)

কুশমুণ্ডিতে প্রধানমন্ত্রী মোদী: ওরা ১৫ বছর ধরে খালি সিন্ডিকেটের সরকার গড়েছে

Posted by :- Soumick Majumdar

কুশমুণ্ডিতে প্রধানমন্ত্রী মোদী: TMC ১৫ বছর আগের কথা বলে না। কারণ সেটা করলে সেই সময়কার মিথ্যা ফাঁস হয়ে যাবে। ওরা ১৫ বছর ধরে খালি সিন্ডিকেটের সরকার গড়েছে।

3:39 PM (2 months ago)

বিজেপি প্রার্থীদের একসঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Soumick Majumdar

বিজেপি প্রার্থীদের একসঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সঙ্গে দেখা করলেন। 

 

3:37 PM (2 months ago)

কুশমুন্ডির সভায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Soumick Majumdar

কুশমুন্ডির সভায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুকান্ত মজুমদার বললেন, 'প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের জন্য় যা করেছেন, এর আগে কেউ করেননি'। 

2:20 PM (2 months ago)

"AI দিয়ে ফেক ভিডিও বানিয়ে ছড়ানো হবে", সতর্ক করলেন মোদী

Posted by :- Kishore

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গিপুরে এসে বলেন, "যত ভোট এগিয়ে আসছে, তত তৃণমূল হারার গন্ধ পাচ্ছে। এখন নানা ষড়যন্ত্র করা হবে। AI দিয়ে ফেক ভিডিও বানিয়ে ছড়ানো হবে, এগুলি থেকে সাবধান থাকতে হবে।"
 

2:17 PM (2 months ago)

রাজ্যে বাঙালিদের সংখ্যালঘু হতে দেব না: মোদী

Posted by :- Kishore

PM মোদী জঙ্গিপুরে এসে বলেন, "এই রাজ্যে বিজেপিদের বাঙালিদের কোনও ভাবেই সংখ্যালঘু হতে দেবে না।"
 

2:15 PM (2 months ago)

মুর্শিদাবাদের সিল্ক-এর অবস্থার উন্নতি করা হবে: মোদী

Posted by :- Kishore

সারা পৃথিবী মুর্শিদাবাদের সিল্ক-এর প্রেমী ছিল। কিন্তু এই সরকারের আমলে  সিল্ক শিল্প ধ্বংস করা হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে সারা দেশের মতো এই রাজ্যেও, মুর্শিদাবাদেও টেক্সটাইল পার্ক গড়ে তোলা হবে। জঙ্গিপুর থেকে মুর্শিদাবাদবাসীকে আশ্বাস PM মোদীর।
 

2:11 PM (2 months ago)

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন!

Posted by :- Kishore

সরকার তৈরির ৪৫ দিনের মধ্যে সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের লাভ দেওয়া হবে। কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছে। এরপর রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীরাও এই সুবিধা পাবেন। জঙ্গিপুর থেকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 

2:09 PM (2 months ago)

বাংলায় শিল্প আসছে না, কেন? ব্যাখ্যা করলেন মোদী

Posted by :- Kishore

এদিন জঙ্গিপুর সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, TMC-র কাটমানির কারণে বাংলায় শিল্প আসছে না। বরং রাজ্য থেকে কোম্পানি চলে যাচ্ছে। আর বাংলার যুবকদের অন্য রাজ্যে কাজের জন্য যেতে হচ্ছে।
 

2:09 PM (2 months ago)

মুর্শিদাবাদে PM মোদী: বাংলার লাখ-লাখ মানুষকে এই তৃণমূল সরকার ঠকিয়েছে

Posted by :- Soumick Majumdar

মুর্শিদাবাদে PM মোদী: বাংলার লাখ-লাখ মানুষকে এই তৃণমূল সরকার ঠকিয়েছে। বাংলার শিক্ষামন্ত্রীর ঘর থেকে কোটি-কোটি টাকা উদ্ধার হয়েছে।

2:07 PM (2 months ago)

সন্দেশখালি থেকে আরজি কর- তৃণমূল সরকার ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে: মোদী

Posted by :- Kishore

জঙ্গিপুর থেকে মোদী বলেন সন্দেশখালি থেকে আরজি কর- সব জায়গাতেই তৃণমূল সরকার ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে...কিন্তু এইসব চলবে না। PM বলেন, দেশের GDP-তে বাংলার অংশীদারিত্ব হু হু করে কমছে। বাংলার উপর এখন মোটা টাকার ঋণ রয়েছে।
 

2:05 PM (2 months ago)

জঙ্গিপুর থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ নরেন্দ্র মোদীর

Posted by :- Kishore

মোদী বলেন, "বাংলার মানুষ একসময় বামেদের সরিয়ে TMC-কে শাসকের আসনে বসায়। কিন্তু তৃণমূল বামেদের গুণ্ডাদের নিজেদের দলে নিয়ে নিয়েছে। TMC-র ভয় দেখিয়ে আর ভোট নেওয়া চলবে না।"
 

2:01 PM (2 months ago)

রাষ্ট্রের সুরক্ষা সবার আগে, বাংলায় লাগু হবে UCC: মোদী

Posted by :- Kishore

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "দেশের সুরক্ষা সবার আগে। তিনি বলেন, "রাজ্যে UCC লাগু করা হবে। তুষ্টিকরণের রাজনীতি বন্ধ করা হবে।"
 

1:58 PM (2 months ago)

৩০০০ টাকা সোজা মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছবে:মোদী

Posted by :- Kishore

জঙ্গিপুর থেকে মহিলাদের জন্য বড় বার্তা দিলেন PM নরেন্দ্র মোদী। তিনি বলেন, রাজ্যে BJP ক্ষমতায় এলে ৩০০০ টাকা করে মহিলাদের দেওয়া হবে। মহিলাদের চাকরিতে ৩৫ শতাংশ আসন সংরক্ষণ করা হবে বলেও জানান মোদী।
 

1:56 PM (2 months ago)

সারি-সরনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি মমতার

Posted by :- Rupsa

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, বিধানসভা ভোটে জিতে তৃণমূল ক্ষমতায় প্রত্যাবর্তন করলেন আদিবাসীদের সারি-সরনা ধর্মকে স্বীকৃতি দেওয়া হবে। 

1:56 PM (2 months ago)

বিজেপির ইশতেহারে মোদীর গ্যারান্টির রোডম্যাপ রয়েছে

Posted by :- Kishore

মোদী বলেন, ৪ মে'র পর বিজেপির নতুন সরকার যে কাজ করবে, তার জন্য ৬ গ্যারান্টি দেওয়া হয়েছে। বিজেপি কাল ইশতেহারও প্রকাশ করেছে। এই ইশতেহারে আমার দেওয়া ৬ গ্যারান্টির রোডম্যাপ রয়েছে। 
 

1:55 PM (2 months ago)

ঝাড়গ্রামের তিরন্দাজেরা খুব শক্তিশালী: মমতা

Posted by :- Rupsa

মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়গ্রামের সভা থেকে বলেন, 'আপনাদের ধামসা, মাদল আছে, ভয় কী! ধামসা বাজাতে বাজাতে, মাদল বাজাতে বাজাতে, ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন। আপনাদের তিরন্দাজেরা খুব শক্তিশালী।'

1:52 PM (2 months ago)

মুর্শিদাবাদের ইতিহাস কথা বলে: নরেন্দ্র মোদী

Posted by :- Kishore

মুর্শিদাবাদে ইতিহাস কথা বলে। মুর্শিদাবাদের ঐতিহ্যই হল এখানকার ইতিহাস। জঙ্গিপুরের সভা এসে বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 

1:20 PM (2 months ago)

আর কিছুদিনের মধ্যেই জঙ্গিপুরে আসছেন নরেন্দ্র মোদী

Posted by :- Kishore

পূর্ব বর্ধমানের কাটোয়ার পর এবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে আসছেন নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই PM-এর চপার নামবে জনসভার মঞ্চের পাশের মাঠে।
 

1:20 PM (2 months ago)

কেন শিশুদের সঙ্গে এখন হাত মেলাচ্ছেন না মমতা? নিজেই জানালেন

Posted by :- Rupsa

ঝাড়গ্রামের প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এক ক্লাস ফাইভের ছেলে এসে আমায় বলল, দিদি দিদি শুধু মেয়েরাই সাইকেল পাবে, ছেলেরা পাবে না। তাই আমি 
ঠিক করলাম সবাইকে বিনামূল্যে সাইকেল দেওয়া হবে। নির্বাচনের সময়ে পার্টির সিম্বল থাকে বলে আমি বাচ্চাদের সঙ্গে হাত মেলাতে পারছি না। কারণ কখন কে দেখে নেবে, বাপরে বাপ!' তিনি আরও বলেন, 'ডোমপাড়ার লোকেরা আমায় জানিয়েছিল, ওদের রেশন কার্ড নেই। আমি কাস্ট সার্টিফিকেটের ব্যবস্থা করে দিয়েছিলাম। আউশগ্রাম দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ক্লাস টু বা থ্রিয়ের বাচ্চাদের পায়ে জুতো নেই। সেদিনই শিক্ষামন্ত্রীকে ফোন করে বললাম, সব বাচ্চারা যেন পায়ে জুতো পায়, জামা পায়।'

1:19 PM (2 months ago)

ওন্দার সভায় ফের অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বের করার বার্তা অমিত শাহের

Posted by :- Soumick Majumdar

ওন্দার সভায় ফের অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বের করার বার্তা অমিত শাহের। 'ঘুসপেটিয়া হামারি দেশকি সুরক্ষাকে লিয়ে খতরা হ্যায়,' বললেন শাহ।

1:15 PM (2 months ago)

বালুচরী শাড়িতে GI ট্যাগ আনার প্রতিশ্রুতি অমিত শাহের

Posted by :- Soumick Majumdar

বালুচরী শাড়িতে GI ট্যাগ আনার প্রতিশ্রুতি অমিত শাহের। জেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করা হবে বলে জানালেন শাহ।

1:09 PM (2 months ago)

'বাংলায় সিন্ডিকেট রাজ চলছে,' ওদ্দায় বদলের ডাক অমিত শাহের

Posted by :- Soumick Majumdar

'বাংলায় সিন্ডিকেট রাজ চলছে,' ওদ্দায় বদলের ডাক অমিত শাহের। বিজেপি ক্ষমতায় এলে সিন্ডিকেট রাজ বন্ধ করা হবে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।

1:08 PM (2 months ago)

নির্বাচনী প্রচারে ওন্দায় অমিত শাহ

Posted by :- Soumick Majumdar

নির্বাচনী প্রচারে ওন্দায় অমিত শাহ। রাঢ় বাংলার ভূমি গোটা দেশকে অনুপ্রেরণা দেয় বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

12:39 PM (2 months ago)

পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন PM মোদী

Posted by :- Kishore

কাটোয়ার সভা থেকে বঙ্গবাসীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন PM মোদী।
 

12:37 PM (2 months ago)

মতুয়া, নমঃশুদ্রদের বার্তা মোদীর

Posted by :- Kishore

কাটোয়ার সভা থেকে মতুয়া, নমঃশুদ্রদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, " মতুয়া, নমঃশুদ্ররা সংবিধানের শক্তিতে বারতে রয়েছেন। এটা তাঁদের অধিকার। CAA-র আওতায় আগামীদিনে তাঁদের আরও দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে।"
 

12:34 PM (2 months ago)

আয়ুষ্মান যোজনা নিয়ে বিরাট ঘোষণা মোদীর

Posted by :- Kishore

রাজ্য সরকার আয়ুষ্মান যোজনা বন্ধ করে বাংলার মানুষের ক্ষতি করেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ৪ তারিখের পর যখন বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবে, তবে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই বাংলায়  আয়ুষ্মান যোজনা চালু করা হবে। এরফলে পুরো বাংলায় লাখ লাখ পরিবার সুচিকিৎসা পাবে। 
 

12:31 PM (2 months ago)

রাজ্যের সরকারি কর্মচারীদের বার্তা মোদীর

Posted by :- Kishore

এদিন PM মোদী বলেন, "বিজেপি এমন উদ্যোগ নিয়ে আসবে। যেখানে লাখ লাখ যুবকদের চাকরি হবে। সরকারি বিভাগে যেখানে যেখানে খালি পদ রয়েছে, তা ভর্তি করা হবে। বাংলাতেও রোজগার মেলা করা হবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদেরও ৭ম বেতন কমিশনের লাভ দেওয়া হবে।"
 

12:28 PM (2 months ago)

TMC প্যানিক মুডে রয়েছে: মোদী

Posted by :- Kishore

বিজেপির প্রতি মানুষের সমর্থন দেখে TMC প্যানিক মুডে রয়েছে বলে দাবি করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কোনও যোজনা বন্ধ হবে না। বন্ধ হবে দুর্নীতি আর অন্যায়।
 

12:25 PM (2 months ago)

আলুচাষিদের বরবাদ করেছে TMC

Posted by :- Kishore

বর্ধমানের মাটি থেকে আলুচাষিদের নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "TMC সরকার আলু চাষিদের ধোঁকা দেওয়া হয়েছে। MSP-তে আলু চাষিরা দাম পাচ্ছে না। এগুলো চলতে পারে না।"
 

12:23 PM (2 months ago)

"ভয় আউট, ভরসা ইন- বিজেপিকে ভোট দিন"

Posted by :- Kishore

"ভয় আউট, ভরসা ইন- বিজেপিকে ভোট দিন" কাটোয়ার সভা থেকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "এই ভোট ভয় দূর করার ভোট। "
 

12:20 PM (2 months ago)

বিজেপির ইশতেহার: মোদীর গ্যারান্টি

Posted by :- Kishore

প্রধানমন্ত্রী মোদী বলেন, বিজেপির ইশতেহারে আমার দেওয়া ৬ গ্যারান্টির রোডম্যাপ রয়েছে। এই গ্যারান্টির মাধ্যমে তৃণমূল শাসনের অবসান ঘটবে। পাশাপাশি মোদী বলেন, 'নির্মম সরকার'-এর পুরো ১৫ বছরের হিসাব নেওয়া হবে।
 

12:16 PM (2 months ago)

নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানালেন মোদী

Posted by :- Kishore

অসম, কেরলম, পুদুচেরিতে ভোট হয়ে গিয়েছে। সেখানে প্রচুর ভোট পড়েছে। মহিলারা অনেক ভোট দিয়েছেন। কোথাও কোনও হিংসার ঘটনা ঘটেনি। এর জন্য নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। যেখানেই মহিলারা বেশি ভোট দিয়েছেন, সেখানেই বিজেপি জয় পেয়েছে। বাংলাতেই এটাই হবে বলে দাবি করলেন PM মোদী।
 

12:13 PM (2 months ago)

মোদীকে অভিভূত করল বর্ধমানের জনতা

Posted by :- Kishore

কাটোয়ার সভামঞ্চ থেকে এদিন মোদী বলেন," বাংলায় যেখানে যেখানে গিয়েছি, সেখানে আগের বারের রেকর্ড ভেঙে গিয়েছে। আমার জীবন গুজরাত কেটেছে, কিন্তু যদি গুজরাতে ১১-১২টায় এমন সভা করতে হত, তাহলে তা করতে পারতাম না। আপনারা কামাল করে দিয়েছেন। আপনারা আমাকে অভিভূত করেছেন।"
 

12:06 PM (2 months ago)

আলুর কোনও দাম নেই, তৃণমূলের ভোট নেই: শমীক

Posted by :- Kishore

কাটোয়ার সভা থেকে তৃণমূলকে আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, গোটা বাংলা জুড়ে এখন একটাই আলোচনা হচ্ছে, "আলুর কোনও দাম নেই, তৃণমূলের ভোট নেই।"
 

12:02 PM (2 months ago)

মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Kishore

ঠিক বেলা ১২টায় কাটোয়ায় সভামঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে রয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উত্তরীয় পরিয়ে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান তিনি।
 

11:46 AM (2 months ago)

কাটোয়ায় এসে পৌঁছলেন মোদী

Posted by :- Kishore

শনিবার বেলা সাড়ে ১১টার একটু পরেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠে বক্তব্য তিনি।

9:29 AM (2 months ago)

হাইভোল্টেজ শনিবার, কখন কোথায় সভা মোদী-মমতার?

Posted by :- Rupsa

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: সকাল সাড়ে ১১টা পূর্ব বর্ধমানের কাটোয়ায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর দেড়টায় জঙ্গিপুরে ও তারপরে দুপুর ৩টে ১৫ নাগাদ দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতেও সভা রয়েছে তাঁর।

মমতা বন্দ্যোপাধ্যায়: সকাল ১০টা ৪৫ নাগাদ কেশিয়াড়িতে তৃণমূল প্রার্থী রামজীবন মাণ্ডির সমর্থনে, সকাল ১১টা ৪৫ নাগাদ ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেনের সমর্থনে এবং দুপুর ২টো নাগাদ বড়জোড়ায় প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে জনসভা করবেন।

অমিত শাহ: সকাল সাড়ে ১১টা নাগাদ ওন্দায় জনসভা, বেলা ১২টা ৫৫ নাগাদ ছাতনায় ও দুপুর ৩টে ৩৫ নাগাদ বাগমুন্ডিতে জনসভা রয়েছে তাঁর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়: দুপুর ১টা নাগাদ রেজিনগরে জনসভা রয়েছে। দুই তৃণমূল প্রার্থী আতাউর রহমান ও মুস্তাফিজুর রহমানের সমর্থনে জনসভা। দুপুর ২টো নাগাদ সাঁইথিয়ায় তৃণমূল প্রার্থী নীলাবতী সাহার সমর্থনেও জনসভা রয়েছে। এরপর মেমারির তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে ইছাপুর প্লে-গ্রাউন্ড থেকে মেমারি বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো রয়েছে। 

9:19 AM (2 months ago)

ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলে ভোট দিতে পারবেন ডিলিটেড ভোটাররা?

Posted by :- Rupsa

ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া ডিলিটেড ভোটারদের কী হবে? আদৌ কি তাঁরা ভোট দিতে পারবেন? ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ফ্রিজ করা ভোটার তালিকায় কি তাঁদের নামগুলি অন্তর্ভুক্ত করা হবে? এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ রায় দেবে। 

9:04 AM (2 months ago)

আজ বাঁকুড়ায় জোড়া জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Posted by :- Kishore

আজ বাঁকুড়ায় জোড়া জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রামসাগর ফিশারি ময়দান ও এরপর ঝাঁটিপাহাড়ি লাগোয়া এথানি ফুটবল ময়দানে সভা করবেন শাহ। 
 

8:56 AM (2 months ago)

বাঁকুড়ায় জোরদার প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by :- Arindam

শনি এবং রবিবার মিলিয়ে বাঁকুড়া জেলাতেই মোট তিনটি সভা করার কথা স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বড়জোড়ার তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে বড়জোড়া কলেজ মাঠে জনসভা করবেন তিনি। রবিবার বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে ওন্দার প্রার্থী সুব্রত দত্ত এবং তার পরে ছাতনার তৃণমূল প্রার্থী স্বপন মণ্ডলের সমর্থনে কমলপুর শালচূড়া মাঠে জনসভা করার কথা মমতার।

8:51 AM (2 months ago)

রাজ্যে আজ মোদী

Posted by :- Arindam

আবার ভোটপ্রচারে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন জায়গায় তিনটি জনসভা করার কথা রয়েছে মোদীর। প্রথম সভা বর্ধমানের কাটোয়ায়। এ ছাড়াও, নবদ্বীপ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে আরও একটি সভা রয়েছে প্রধানমন্ত্রীর। আর তৃতীয় সভা হবে দুই দিনাজপুর, মালদহের বিজেপি প্রার্থীদের সমর্থনে।