Advertisement

'পাশে আছি', শিলিগুড়িতে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস মোদীর

উত্তরবঙ্গে সভা করে মতুয়া ও নমঃশূদ্রদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শিলিগুড়ির কাওয়াখালি মাঠের মঞ্চে সভা করেন মোদী। মঞ্চ থেকে TMC-কে একের পর এক ইস্যুতে নিশানা করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি থেকে শুরু করে চা বাগান বন্ধ, অনুপ্রবেশ সব ইস্যুতেই এদিন রাজ্য সরকারকে তোপ দাগেন নরেন্দ্র মোদী।

শিলিগুড়ি থেকে মতুয়া, নমঃশূদ্রদের সতর্ক করলেন মোদীশিলিগুড়ি থেকে মতুয়া, নমঃশূদ্রদের সতর্ক করলেন মোদী
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 12 Apr 2026,
  • अपडेटेड 2:43 PM IST
  • উত্তরবঙ্গে সভা করে মতুয়া ও নমঃশূদ্রদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • এদিন শিলিগুড়ির কাওয়াখালি মাঠের মঞ্চে সভা করেন মোদী।
  • দুর্নীতি থেকে শুরু করে চা বাগান বন্ধ, অনুপ্রবেশ সব ইস্যুতেই এদিন রাজ্য সরকারকে তোপ দাগেন নরেন্দ্র মোদী।

উত্তরবঙ্গে সভা করে মতুয়া ও নমঃশূদ্রদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শিলিগুড়ির  কাওয়াখালি মাঠে সভা করেন মোদী। মঞ্চ থেকে TMC-কে একের পর এক ইস্যুতে নিশানা করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি থেকে শুরু করে চা বাগান বন্ধ, অনুপ্রবেশ সব ইস্যুতেই এদিন রাজ্য সরকারকে তোপ দাগেন নমো।

মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে সতর্ক থাকতে হবে: মোদী

এদিন মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষকে সতর্কও করেন প্রধানমন্ত্রী। PM বলেন, "TMC নিজেদের 'জঙ্গলরাজ' বাঁচানোর জন্য মিথ্যের ফ্যাক্টরি চালাচ্ছে। এই বিষয়ে মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন মোদী আপনাদের পাশে রয়েছে। দেশের সংবিধান আপনাদের পাশে রয়েছে। CAA দিয়ে আপনাদের সংবিধানের গ্যারান্টি দেওয়া হয়েছে। সংবিধান দেশের নাগরিকদের যে যে গ্যারান্টি দেয়, সেই একই গ্যারান্টি প্রতিটি মতুয়া ও নমঃশূদ্রদেরও রয়েছে। তৃণমূল থেকে আপনাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।"

অনুপ্রবেশ নিয়ে সরব নরেন্দ্র মোদী

পাশাপাশি নরেন্দ্র মোদী অনুপ্রবেশ নিয়েও সরব হন। মোদী বলেন, "উত্তরবঙ্গে অনুপ্রবেশের কারণে এই এলাকায় জনবিন্যাসে পরিবর্তন এসেছে, ভাষাগত পরিবর্তন, সংস্কারে পরিবর্তন এসেছে। ত্তরবঙ্গে অনুপ্রবেশ এখন না থামালে, বড় সমস্যা হয়ে যাবে।" তিনি আহ্বান করেন, "পদ্ম ফোটাও। বাংলা থেকে অনুপ্রবেশ তাড়াও।"

শিলিগুড়ি করিডোর নিয়ে মোদী কী বললেন?

প্রধানমন্ত্রী বলেন, "শিলিগুড়ি করিডোর ভারতের সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এটি ভারত মাতার বাহু।  TMC দেশের সুরক্ষা নিয়েও দুর্নীতি করেছে। দেশে টুকরে টুকরে গ্যাং রয়েছে। এই গ্যাং শিলিগুড়ি করিডোরকে কাটার হুমকি দিয়েছিল, উত্তর-পূর্ব ভারতকে আলাদা করার হুমকি দিয়েছিল। আর এই তৃণমূল এদেরকেই রাস্তা থেকে সংসদ পর্যন্ত সমর্থন করেছিল। এটাই TMC-র আসল চেহারা। " তিনি বলেন, "বিজেপির কাছে শিলিগুড়ি করিডোর সুরক্ষা, সমৃদ্ধির করিডোর। আমরা এটিকে আরও শক্তিশালী করতে টানা চেষ্টা করে যাচ্ছি।"

 

Read more!
Advertisement
Advertisement