Advertisement

PM Modi Road Shows in Bengal: বাংলায় ২টি রোড শো মোদীর, ছুঁয়ে যাবেন মমতার ভবানীপুরকেও, কোথায় কবে? 

সূত্রে জানা গিয়েছে, এবারের প্রচারে বাংলায় অন্তত দু’টি রোড শো করবেন নরেন্দ্র মোদী। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রোড শোটি অনুষ্ঠিত হবে কলকাতায়, যা ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে যাবে। এই কেন্দ্রটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2026,
  • अपडेटेड 1:40 PM IST
  • পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে বিজেপি।
  • ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কর্মসূচির প্রাথমিক রূপরেখা তৈরি করা হচ্ছে, যেখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে কলকাতা এবং বিশেষ করে ভবানীপুর কেন্দ্র।

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কর্মসূচির প্রাথমিক রূপরেখা তৈরি করা হচ্ছে, যেখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে কলকাতা এবং বিশেষ করে ভবানীপুর কেন্দ্র।

সূত্রে জানা গিয়েছে, এবারের প্রচারে বাংলায় অন্তত দু’টি রোড শো করবেন নরেন্দ্র মোদী। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রোড শোটি অনুষ্ঠিত হবে কলকাতায়, যা ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে যাবে। এই কেন্দ্রটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী।

নির্বাচনের সূচি অনুযায়ী, ২৩ এপ্রিল প্রথম দফার ভোট হলেও কলকাতায় ভোট হবে দ্বিতীয় দফায়, ২৯ এপ্রিল। সেই কারণে ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে প্রচারের ঝড় তুলবে বিজেপি। এই সময়েই কলকাতায় প্রধানমন্ত্রীর রোড শো হওয়ার সম্ভাবনা প্রবল।

যদিও রোড শোয়ের নির্দিষ্ট রুট এখনও চূড়ান্ত হয়নি, তবে নিশ্চিত করা হয়েছে যে ভবানীপুর এই কর্মসূচির কেন্দ্রবিন্দুতে থাকবে। সম্ভাবনা রয়েছে, রোড শোটি হয় ভবানীপুর থেকেই শুরু হবে, অথবা অন্য কোনও এলাকা থেকে শুরু হয়ে ভবানীপুরে শেষ হবে। নিরাপত্তা, এসপিজি অনুমোদন এবং প্রশাসনিক ছাড়পত্রের ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখযোগ্য বিষয় হল, ভবানীপুর কেন্দ্র এবার কার্যত রাজনৈতিক ‘মেগা ফাইট’-এর মঞ্চ। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবার সেই সমীকরণ উল্টে গিয়ে শুভেন্দুই লড়ছেন মমতার ঘাঁটি ভবানীপুরে।

ইতিমধ্যেই ভবানীপুরে প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূলও জোরকদমে প্রচারের মাঠেই রয়েছে। ফলে এই কেন্দ্রের অলিগলি এখন থেকেই রাজনৈতিক উত্তাপে তপ্ত। এই আবহেই প্রধানমন্ত্রীর রোড শো ভবানীপুরে নতুন মাত্রা যোগ করতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু সরাসরি উপস্থিতিই নয়, তাঁর প্রচারের প্রভাবও এই কেন্দ্রের লড়াইকে আরও তীব্র করে তুলতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement