Advertisement

এই ছবিটিই বদলে দিয়েছে কঙ্গনার কেরিয়ারের গ্রাফ, জানালেন বলিউড ক্যুইন

বারবার বিভিন্ন ঘটনায় সরব হয়ে যেমন সমালোচিত হয়েছেন, তেমন বহু দর্শকদের মনও জিতেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। একাধিক চরিত্রের মাধ্যমে দর্শকেরা তাঁর অভিনয় দক্ষতা দেখেছেন বিভিন্ন ছবিতে।

কঙ্গনা রানাওয়াতকঙ্গনা রানাওয়াত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2021,
  • अपडेटेड 8:32 AM IST
  • সময়টা খুব ভালই যাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের।
  • সম্প্রতি 'মণিকর্ণিকা' ও 'পাঙ্গা' ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কঙ্গনা।
  • বর্তমানে 'ধকড়' ও 'তেজাস' -র কাজ নিয়ে ব্যস্ত আছেন নায়িকা। সেই সঙ্গে 'থালাইভি'-র জন্যেও তিনি যথেষ্ট আলোচনায়। 

সময়টা খুব ভালই যাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut)। সাফল্যের সিঁড়ি দিয়ে তিনি এগিয়ে চলেছেন ক্রমেই। তবে অবশ্যই এই জার্নিটা সহজ ছিল না। বারবার বিভিন্ন ঘটনায় সরব হয়ে যেমন সমালোচিত হয়েছেন, তেমন বহু দর্শকদের মনও জিতেছেন। একাধিক চরিত্রের মাধ্যমে দর্শকেরা তাঁর অভিনয় দক্ষতা দেখেছেন বিভিন্ন ছবিতে। তবে জানেন কি, কঙ্গনার চোখে সবচেয়ে পছন্দের চরিত্র কোনটি?

সম্প্রতি এক ফ্যান তাঁকে জিজ্ঞেস করেন, কোন চরিত্রটি তাঁর কাছে সবচেয়ে পছন্দের বা স্বাচ্ছন্দের। আর তাঁর প্রশ্নের উত্তরও দিয়েছেন বলিউড ক্যুইন। তিনি জানান, 'ক্যুইন' (Queen) ছবিতে রানী চরিত্রটি তাঁর জীবনের খুব গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। এছাড়া তিনি মনে করেন 'থালাইভি' ছবিটি করতে তিনি খুবই স্বাচ্ছন্দ বোধ করেছেন। কারণ জয়ললিতার সঙ্গে তাঁর জীবন অনেক মেলে। 

এর আগেও একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন যে 'ক্যুইন' ছবিই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়েছে অনেকটা। তিনি অভিনয় ছেড়ে বিদেশে পারি দিচ্ছিলেন ফিল্মমেকিংয়ে হাত পাকা করতে। কিন্তু সেই সময়ের সাফল্যের জন্য তিনি বিদেশে যাননি। 

 

 

'ক্যুইন'-র সাফল্যের পর কঙ্গনা রানাওয়াত বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রের কাজ পেতে শুরু করেন। তার মধ্যে অনেকগুলিতে তিনি অভিনয় করে দর্শকদের মনও জিতেছেন। 'তনু ওয়েডস মনু', 'রিভলভার রানি', 'মণিকর্ণিকা', 'রঙ্গুন', 'জাজমেন্টাল হে কেয়া' এই ছবিগুলি ছাড়াও আরও একাধিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত। সম্প্রতি 'মণিকর্ণিকা' ও 'পাঙ্গা' ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কঙ্গনা। বর্তমানে 'ধকড়' ও 'তেজাস' -র কাজ নিয়ে ব্যস্ত আছেন নায়িকা। সেই সঙ্গে 'থালাইভি'-র জন্যেও তিনি যথেষ্ট আলোচনায়। 

Read more!
Advertisement
Advertisement