Advertisement

মনোরঞ্জন

Sourav Ganguly Biopic Characters: কলকাতায় চলছে শ্যুটিং, সৌরভের বায়োপিকে কে কোন চরিত্রে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 May 2026,
  • Updated 7:55 PM IST
  • 1/10

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি হচ্ছে। পর্দার সৌরভ, রাজকুমার রাও আগেই সেই খবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। 

  • 2/10

মুম্বইয়ের পরে কলকাতায় চলছে 'দাদা- দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'-র শ্যুটিং। বেহালার বীরেন রায় রোড, ইস্ট বেঙ্গল মাঠে ইতিমধ্যেই শ্যুটিং হয়েছে। ইডেন সহ শহরের আরও অন্যান্য স্থানে আগামী কয়েকদিন চলবে শ্যুটিং। এক নজরে, দেখে নিন, বায়োপিকে কে কোন চরিত্রে থাকছেন।      
 

  • 3/10

সৌরভের ছোটবেলার চরিত্রে দেখা যাবে বেদান্ত সিংকে। অভিনয় করছেন। 'ফ্যামিলি ম্যান' সিরিজে শ্রীকান্ত তিওয়ারি অর্থাৎ মনোজ বাজপেয়ীর ছেলের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন বেদান্ত৷
 

  • 4/10

পর্দায় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী তান্যা মানিকতলাকে। এর আগে এই চরিত্রের জন্য মিমি চক্রবর্তী, ঈশা সাহা এবং অমৃতা চট্টোপাধ্যায়ের নামও শোনা গিয়েছিল। 

  • 5/10

সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন টলিউড অভিনেতা রাহুল দেব বসু। 

  • 6/10

 বায়োপিকে সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। 

  • 7/10

সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য। 

  • 8/10

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার। এই চরিত্রে থাকছেন অভিনেতা গজরাজ রাও।

  • 9/10

লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনায়, লাভ ফিল্মস-র ব্যানারে ছবিটি আসছে। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় ১ এপ্রিল থেকে শুরু হয় এই বায়োপিকের শ্যুটিং। 

  • 10/10

আগেই কথা ছিল, পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে কলকাতায় শ্যুটিং হবে ছবির। রবিবার (২৪ মে) কলকাতায় শেষ আইপিএল ম্যাচ, তাই সেই মতোই শ্যুটিংয়ের তারিখ নির্বাচন করা হয়েছে। এর আগে মুম্বইয়ের শ্যুটিং চলাকালীনও দু'দিন উপস্থিত ছিলেন সৌরভ ও তাঁর টিম। খবর, কলকাতার লোকেশনেও হাজির থাকতে পারেন তিনি।      

Advertisement
Advertisement