Advertisement

মনোরঞ্জন

Priyanka Sarkar: সাদা অফ শোল্ডার পোশাকে প্রিয়াঙ্কা, মন কাড়ল অভিনেত্রীর স্নিগ্ধ লুকস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2026,
  • Updated 6:44 PM IST
  • 1/10

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা সরকার। তাঁকে সাম্প্রতিক লুকে দেখে মুগ্ধ নেটিজেনরা। 
 

  • 2/10

সাদা রঙের অফ শোল্ডার লং গাউনে নজর কেড়েছেন অভিনেত্রী। তাঁকে দেখে চোখ ফেরানো দায়। 
 

  • 3/10

হালকা মেকআপ, খোলা চুলে অভিনেত্রীর সৌন্দর্যে স্নিগ্ধতা ভরা। অনেকদিন পর নিজের চেনা ছন্দে ফিরেছেন প্রিয়াঙ্কা। 
 

  • 4/10

লেকের পাশে একাধিক পোজ দিয়েছেন অভিনেত্রী, যা ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ অভিনেত্রীর নতুন ছবিতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

  • 5/10

শমীক রায়চৌধুরীর সিরিজ ‘তারকাটা’র শ্যুটিং দিয়েই কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা সরকার। এই সিরিজে প্রিয়াঙ্কার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ।

  • 6/10

এছাড়াও 'নধরের ভেলা' নাটকেও ফিরেছেন প্রিয়াঙ্কা। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ 'কুহেলি'। সব জায়গাতেই নিজের কাজের জন্য প্রশংসিত অভিনেত্রী। 
 

  • 7/10

গত ২৯ মার্চ তালসারিতে শ্যুটিং করতে গিয়ে স্বামী রাহুলকে হারিয়েছেন প্রিয়াঙ্কা। অভিনেতার মৃত্যুর পর স্তম্ভিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। 
 

  • 8/10

তবে পাশে পেয়েছেন গোটা ইন্ডাস্ট্রিকে। তাই আবার কাজে ফেরার সাহস জুগিয়েছেন তিনি। 
 

  • 9/10

দুর্ঘটনার এক মাস পূর্তিতে আবেগ আর ধরে রাখতে পারেননি—বারবারই উঠে এসেছে একই কথা, “আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছি।” নীরবতার আড়ালেই চলেছে তাঁর লড়াই। 
 

  • 10/10

প্রিয়াঙ্কাকে আবার আগের মতোই দেখতে চান তাঁর ভক্ত-অনুরাগীরা। আর অভিনেত্রী নিজেও ফের চেনা ছন্দে ফিরছেন ধীরে ধীরে। 
 

Advertisement
Advertisement