Advertisement

দেশ

Cyclone Asani Update : নিম্নচাপে পরিণত হবে অশনি, বৃষ্টিতে ভাসতে পারে এই জেলাগুলি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2022,
  • Updated 7:56 PM IST
  • 1/7

ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani Update) প্রভাব বাংলায় সেভাবে পড়বে না, একথা ইতিমধ্যেই একাধিকবার জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

  • 2/7

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে গত ৬ ঘণ্টায় অশনি ৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। ১২ তারিখ সকালের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম-মধ্য বঙ্গোপসারে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। 

  • 3/7

আজ রাতেই এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে এবং আগামিকাল সকালে নিম্নচাপে (Low Pressure) পরিণত হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। 

  • 4/7

এদিকে এর জেরে বাংলাতে তেমন বড়সড় কোনও প্রভাব না পড়লেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

  • 5/7

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২ দিন বৃষ্টি হবে। তারমধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ার ২-১ জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

  • 6/7

১৩ তারিখ সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সমুদ্র তীরবর্তী জায়গায় ১২ তারিখ পর্যন্ত নিয়ন্ত্রিত হতে পারে পর্যটকদের আনাগোনা।

আরও পড়ুন - তৃষ্ণার্ত আধিকারিককে নিজের হাতে জল দিলেন নির্মলা, Video Viral

  • 7/7

অন্যদিকে আগামী ১৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal) ওপর দিকের ৫ জেলা দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।  

Advertisement
Advertisement