Advertisement

ম্যাসাজ বুক করতে গিয়ে এসকর্ট সাইটে স্ত্রী ও বোনের ছবি পেলেন ব্যক্তি, তারপর...

অনলাইনে ম্যাসাজ বুক করতে গিয়ে এসকর্ট সার্ভিসে নিজের স্ত্রী ও বোনের ছবি দেখে পুলিশের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। ঘটনা মুম্বইয়ের। পুলিশ ঘটনায় যুক্ত এক মহিলাকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়া থেকে মহিলাদের ছবি নিয়ে এসকর্ট সার্ভিসের ওয়েবসাইটে পোস্ট করতেন তিনি।

escortescort
Aajtak Bangla
  • মুম্বই,
  • 14 Dec 2022,
  • अपडेटेड 12:06 PM IST
  • অনলাইনে ম্যাসাজ বুক করতে গিয়ে এসকর্ট সার্ভিসে নিজের স্ত্রী ও বোনের ছবি দেখে পুলিশের দ্বারস্থ হলেন এক ব্যক্তি।
  • পুলিশ ঘটনায় যুক্ত এক মহিলাকে গ্রেফতার করেছে।

অনলাইনে ম্যাসাজ বুক করতে গিয়ে এসকর্ট সার্ভিসে নিজের স্ত্রী ও বোনের ছবি দেখে পুলিশের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। ঘটনা মুম্বইয়ের। পুলিশ ঘটনায় যুক্ত এক মহিলাকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়া থেকে মহিলাদের ছবি নিয়ে এসকর্ট সার্ভিসের ওয়েবসাইটে পোস্ট করতেন তিনি। 

মুম্বইয়ের খারের ৩১ বছর বয়সী ওই ব্যাক্তি অনলাইনে ম্যাসাজের খোঁজ করছিলেন। এরপর একটি এসকর্ট ওয়েবসাইটে দেখতে পান তাঁর স্ত্রী ও বোনের ছবি পোস্ট করা রয়েছে। বাড়ি ফিরে স্ত্রী ও বোনের সঙ্গে কথা বলেন। তাঁর জানান, ওই ছবিগুলো চারবছর আগের। যা তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। 

ওই ব্যক্তি তখন ওই সাইটে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে এক মহিলা তাঁকে একটি হোটেলে দেখা করতে বলেন। সেখানে অভিযুক্তদের সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চান ওই ব্যক্তি। তখন তাদের সঙ্গে মারপিট বেধে যায়। এরপর ওই মহিলা পালাোনোর চেষ্টা করে। কিন্তু ওই ব্যক্তি ওই মহিলাকে ধরে ফেলেন। এবং থানায় নিয়ে আসেন।

 জিজ্ঞাসাবাদের পর পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। মহিলার নাম রেশমা যাদব৷ পুলিশ সন্দেহ করছে যে মহিলাটি একটি গ্যাংয়ের অংশ। যারা এই ধরনের এসকর্ট এবং ম্যাসেজ ওয়েবসাইটগুলিতে সোশ্যাল মিডিয়া থেকে সুন্দরী মহিলাদের ছবি আপলোড করে।

রেশমা যাদবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং পরে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। রেশমা যাদবের সঙ্গে জড়িত সবাইকে খুঁজছে পুলিশ।
পুলিশ সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করার ক্ষেত্রে সতর্ক থাকার আবেদন করেছে। প্রয়োজনে প্রোফাইল লক রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement