Advertisement

HPCL Recruitment 2022 : হিন্দুস্তান পেট্রোলিয়ামে চাকরি, মাইনে ২ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত

HPCL Recruitment 2022: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindustan Petroleum Corporation Limited) বা এইচপিসিএল (HPCL)-এ চাকরির দারুণ সুযোগ। সেখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

হিন্দুস্তান পেট্রোলিয়ামে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)হিন্দুস্তান পেট্রোলিয়ামে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 18 Mar 2022,
  • अपडेटेड 4:49 PM IST
  • হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা এইচপিসিএল-এ চাকরির দারুণ সুযোগ
  • সেখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে
  • সে ব্য়াপারে বিস্তারিত জেনে নেওয়া যাক

HPCL Recruitment 2022: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindustan Petroleum Corporation Limited) বা এইচপিসিএল (HPCL)-এ চাকরির দারুণ সুযোগ। সেখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এইচপি এমনই সিদ্ধান্ত নিয়েছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সে ব্য়াপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

অনলাইনে আবেদন
হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindustan Petroleum Corporation Limited) বা এইচপিসিএল (HPCL) ম্যানেজার এবং সিনিয়র অফিসারের শূন্যপদ পূরণের জন্য আবেদন আমন্ত্রণ জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, আবেদন প্রক্রিয়া ১৪ মার্চ থেকে শুরু হয়েছে। এবং ১৮ এপ্রিল পর্যন্ত থাকবে।

আগ্রহী আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ, hindustanpetroleum.com-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। সরকারি ওয়েবসাইটে এ ব্যাপারে বিস্তারিত বলা আছে। চাকরি প্রার্থীদের জানানো হয়েছে, আবেদন করার আগে সে ব্য়াপারে ভাল করে দেখে নিতে।

শূন্যপদের বিবরণ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই নিয়োগ প্রক্রিয়ায় ২৫টি শূন্যপদ পূরণ করবে। 

শূন্যপদের সংখ্যা
চিফ ম্যানেজার/জেপুটি জেনারেল ম্যানেজার - ৫
অ্য়াসিট্যান্ট ম্যানেজার/ম্যানেজার - ৮
সিনিয়র অফিসার - ১২

আবেদন ফি
অসংরক্ষিত (UR), OBCNC এবং EWS বিভাগের অন্তর্গত আবেদনকারীদের আবেদন ফি হিসাবে ১,১৮০ টাকা দিতে হবে। SC, ST, এবং PwBD প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

কীভাবে আবেদন করবেন, দেখে নিন
সবার আগে HPCL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.hindustanpetroleum.com-এ যান

হোমপেজে গিয়ে ক্যারিয়ারস ট্যাবে ক্লিক করুন

বিজ্ঞপ্তি পড়ার পর অনলাইনে আবেদন করুন

আবেদনপত্র পূরণ করুন

আবেদন ফি মিটিয়ে দিন

ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটির একটা কপি রাখুন

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement