Advertisement

Indian Air Force Recruitment 2021 : ভারতীয় বায়ুসেনায় চাকরি, বেতন ১ লক্ষ ৭৭ হাজার টাকার বেশি

Indian Air Force Recruitment 2021: অনলাইনে আবেদন করতে হবে। ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) আফক্য়াট এন্ট্রি (AFCAT) এবং এনসিসি (NCC) স্পেশ্য়াল এন্ট্রির মাধ্যমে নিয়োগ করবে।

ভারতীয় বায়ুসেনায় নিয়োগ (প্রতীকী ছবি)ভারতীয় বায়ুসেনায় নিয়োগ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Dec 2021,
  • अपडेटेड 4:56 PM IST
  • ভারতীয় বায়ুসেনায় একগুচ্ছ চাকরির সুযোগ
  • সেখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে
  • সে ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

Indian Air Force Recruitment 2021: ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)-য় একগুচ্ছ চাকরির সুযোগ। সেখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সে ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি ওয়েবসাইটে তার তথ্য পাওয়া যাবে। 

কোন কোন পদ রয়েছে?
অনলাইনে আবেদন করতে হবে। ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) আফক্য়াট এন্ট্রি (AFCAT) এবং এনসিসি (NCC) স্পেশ্য়াল এন্ট্রির মাধ্যমে নিয়োগ করবে। সেখানে ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল), গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) এবং ফ্লাইং ব্রাঞ্চে চাকরির সুযোগ রয়েছে। বিজ্ঞাপনে এ ব্য়াপারে বিস্তারিত বলা রয়েছে। 

শেষ দিন
আবেদন গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ দিন ৩০ ডিসেম্বর। আবেদনকারীকে বিই, বিটেক পাশ হতে হবে। কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র লাগবে।

বয়স এবং বেতন
এই পদে আবেদনের ন্যূনতম বয়স ২০ বছর। আর সর্বোচ্চ বয়স ২৬ বছর। বেতন ৫৬ হাজার টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। কে কোন পদে চাকরি পাবেন, তার ওপর নির্ভর করছে বেতন কাটামো। 

কী ভাবে বাছাই হবে?
তিন ধাপে প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা। এরপর প্র্যাকটিক্য়াল/ফিজিক্যাল/স্কিল টেস্ট। তারপর তৃতীয় তথা শেষ ধাপ হল ইন্টারভিউ।

কী ভাবে আবেদন করতে হবে?
প্রথম স্টেপ- সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেটি হল www.indianairforce.nic.in
দ্বিতীয়  স্টেপ- অনলাইনে আবেদন করতে হবে
তৃতীয় স্টেপ- ভারতীয় বায়ুসেনা যে যোগ্যতা চেয়েছে, তা প্রার্থী পূরণ করছে, সেটা নিশ্চিত করতে হবে
চতুর্থ  স্টেপ- এবার সাবমিট বটনে ক্লিক করতে হবে নিজের আবেদনপত্র জমা দেওয়ার জন্য

Advertisement

আবেদন করার আগে প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, বিজ্ঞাপন ভাল করে পড়ে দেখতে। যা যা যোগ্যতা চেয়েছে, তা পূরণ করার পরই আবেদন করা দরকার। সেখানে মোট ৩১৭টি শূন্যপদ রয়েছে।

সরকারি বিজ্ঞাপন দেখার জন্য এখানে ক্লিক করুন

 

Read more!
Advertisement
Advertisement