Advertisement

NTPC Recruitment 2022 : এনটিপিসি-তে ল অফিসারের চাকরি, আকর্ষণীয় বেতন, কীভাবে আবেদন?

NTPC Recruitment 2022: এনটিপিসি (National Thermal Power Corporation)-র এই পদে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। তবে সংরক্ষণের নিয়ম অনুসারে বয়সে ছাড় পাওয়া যাবে।

এনটিপিসি-তে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)এনটিপিসি-তে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 28 Dec 2021,
  • अपडेटेड 2:25 PM IST
  • ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) চাকরির সুযোগ
  • সেখানে ক্ল্যাটের মাধ্যমে ল অফিসার নেওয়া হবে
  • যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সেখানে আবেদন করতে পারেন

NTPC Recruitment 2022: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (National Thermal Power Corporation) বা এনটিপিসি (NTPC) চাকরির দারুণ সুযোগ। সেখানে ক্ল্যাটের মাধ্যমে ল অফিসার নেওয়া হবে। সে ব্যাপারে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সরকারি ওয়েবসাইটে তা দেখা যাবে।

আবেদন করা যাবে এখনই
সরকারি ওয়েবসাইটটি হল ntpc.co.in। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সেখানে আবেদন করতে পারেন। আবেদন করার শেষ দিন ২০২২ সালের ৭ জানুয়ারি। নোটিফিকেশনে সব তথ্য রয়েছে। ২৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

আরও পড়ুন

শূন্যপদের সংখ্যা
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (National Thermal Power Corporation বা এনটিপিসি)-র নোটিফিকেশন থেকে জানা গিয়েছে, সেখানে শূন্যপদের সংখ্যা ১০। এর মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে ৬টি পদ। ইডবুলুএস ১, ওবিসি ২ এবং এসসি প্রার্থীদের জন্য ১টি পদ রয়েছে। 

শিক্ষার যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের আইনের ডিগ্রি থাকতে হবে। এবং সেইসঙ্গে ওই পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে বার কাউন্সিলে নিজের নাম নথিভুক্ত করা থাকতে হবে। 

বয়স
এনটিপিসি (National Thermal Power Corporation)-র এই পদে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। তবে সংরক্ষণের নিয়ম অনুসারে বয়সে ছাড় পাওয়া যাবে। সে ব্যাপারে সরকারি বিজ্ঞাপনে সব বলা রয়েছে। আবেদনের আগে তা দেখে নেওয়া দরকার।

আবদনের জন্য খরচ
এখানে আবেদন করতে হলে অসংরক্ষিত, ইডব্লুএস, ওবিসি শ্রেণির প্রার্থীদের ৩০০ টাকা দিতে হবে। এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদনের কোনও টাকা লাগবে না। 

Advertisement

সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

 

Read more!
Advertisement
Advertisement