Advertisement

Diamond Harbour Police Suspension: ডায়মন্ড হারবারে অতিরিক্ত পুলিশ সুপার সহ ৫ অধিকারিককে সাসপেন্ড, কড়া অ্যাকশনে কমিশন

দ্বিতীয় দফা ভোটের আগে ফের কড়া কমিশন। এবার ২০২৬-এর নির্বাচনের সময় আচরণবিধির গুরুতর লঙ্ঘন ও পক্ষপাতিত্বের অভিযোগে ডায়মন্ড হারবার এলাকার অতিরিক্ত পুলিশ সুপার সহ পাঁচজন পুলিশ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করেছে কমিশন। সেই মর্মে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে তারা। 

ডায়মন্ড হারবারে পুলিশ সাসপেন্ডডায়মন্ড হারবারে পুলিশ সাসপেন্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 8:06 AM IST
  • দ্বিতীয় দফা ভোটের আগে ফের কড়া কমিশন
  • এবার ২০২৬-এর নির্বাচনের সময় আচরণবিধির গুরুতর লঙ্ঘন ও পক্ষপাতিত্বের অভিযোগে ডায়মন্ড হারবার এলাকার অতিরিক্ত পুলিশ সুপার সহ পাঁচজন পুলিশ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করেছে কমিশন
  • সেই মর্মে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে তারা

দ্বিতীয় দফা ভোটের আগে ফের কড়া কমিশন। এবার ২০২৬-এর নির্বাচনের সময় আচরণবিধির গুরুতর লঙ্ঘন ও পক্ষপাতিত্বের অভিযোগে ডায়মন্ড হারবার এলাকার অতিরিক্ত পুলিশ সুপার সহ পাঁচজন পুলিশ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করেছে কমিশন। সেই মর্মে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে তারা। 

তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রমাণ এসেছে কমিশনের কাছে। সেই প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এই সব আধিকারিকদের বিরুদ্ধে।

কাদের সাসপেন্ড করা হয়েছে?
সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তাঁর বিরুদ্ধে প্রমাণসহ একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে তাঁর ক্যাডার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে বলে খবর।

তবে শুধু সন্দীর নন, এছাড়াও একাধিক পুলিশ অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ ও উস্তি থানার আইসি শুভেচ্ছা বাগ।

সাসপেনশনের চিঠি

সাবধান করা হয়েছে পুলিশ সুপারকে
ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ড: ঈশানী পালকে সতর্ক করে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধেও বড় অভিযোগ এনেছে কমিশন। তিনি নির্বাচনের মতো সংবেদনশীল পরিস্থিতিতে নিজের অধীনস্থ আধিকারিকদের মধ্যে শৃঙ্খলা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

এই প্রসঙ্গে বলি, বৃহস্পতিবার রাতে কমিশনের তরফে হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়। রাজ্যের মুখ্যসচিবকে কমিশনের নির্দেশ মতো সন্দীপের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে। তাঁর জায়গায় অবিলম্বে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। তারপর আবার ডায়ন্ডহারবারে ৫ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বড় অ্যাকশন নিল কমিশন। 

কমিশন সূত্রে খবর, এবার নির্বাচন শন্তিপূর্ণ করার বিষয়ে বদ্ধপরিকর তারা। সেই মতো যা যা করণীয়, তাই করা হবে। কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে ছাড়া হবে না। আর সেই কাজটাই আরও করা হল বলে তাদের পক্ষে দাবি।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement