
এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল ভবানীপুর ও নন্দীগ্রাম। ২০২১ সালে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। এবারে ভবানীপুর এগিয়ে। কারণ ভবানীপুরে মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামেও দাঁড়িয়েছেন শুভেন্দু। সেখানে শুভেন্দুর লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। ভবানীপুর নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। ভবানীপুর কেন্দ্রের গণনা হবে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সাখাওয়াত মেমোরিয়া। ভোটের পরেও গণনাকেন্দ্র নিয়ে উত্তেজনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন, লোডশেডিং হয়ে যেতে পারে। শনিবার বিকেলে দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে দলের সমস্ত প্রার্থী এবং গুরুত্বপূর্ণ নেতারাও যোগ দিয়েছিলেন। তৃণমূল সূত্রে জানা যায়, ভোটগণনা নিয়ে কাউন্টিং এজেন্টদের একগুচ্ছ নির্দেশ দেন মমতা-অভিষেক। গণনাকেন্দ্রের প্রতিটি মুহূর্তের খবর দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হয়। গণনাকেন্দ্রের নিরাপত্তায় কোনও রকম ঢিলেমি সহ্য করা হবে না। ফলঘোষণার আগের দিন এ ভাবেই জেলা নির্বাচনী আধিকারিকদের সতর্কবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ার। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কাউন্টিং এজেন্টরা ভোট গণনাকেন্দ্র ছাড়তে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভোটের ব্যবধান আরও কমালেন শুভেন্দু অধিকারী। ১১ রাউন্ড শেষে ৪২ হাজারের কিছু বেশি ভোট পেয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে বিজেপি প্রার্থী এখও পর্যন্ত পেয়েছেন ৩৩ হাজারের বেশি ভোট।
ভবানীপুরে ভোটের ব্যবধান কমাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি ২০ হাজারের বেশি ভোটে পিছিয়ে থাকলেও এখন ১২ হাজার ভোটে পিছিয়ে। অন্যদিকে নন্দীগ্রামে এখনও এগিয়ে শুভেন্দু।
নন্দীগ্রামে জয়ের ব্যবধান বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সাড়ে ১৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
নবম রাউন্ড গণনার শেষে ভবানীপুরে প্রায় ২৪ হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে শুভেন্দু অধিকারী। যদিও জেতার বিষয়ে আশাবাদী শুভেন্দু।
নবম রাউন্ড গণনার শেষে ভবানীপুরে প্রায় ২৪ হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে শুভেন্দু অধিকারী। যদিও জেতার বিষয়ে আশাবাদী শুভেন্দু।
ভবানীপুরে ১৭ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত সাত রাউন্ড গণনা শেষ হয়েছে সেখানে। আবার নন্দীগ্রামে এখনও পর্যন্ত ৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে শুভেন্দু।
ভবানীপুরে প্রায় ৯ হাজার ভোটে এগিয়ে গেলেন মমতা, নন্দীগ্রামে ব্যাপক লিডের পথে শুভেন্দু।
বাংলায় বিজেপির সরকার তৈরি হবে। জানালেন শুভেন্দু অধিকারী।তিনি জানান, ১৭০-এরও বেশি আসন পাবে বিজেপি। তিনিও জিতবেন ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে।
ভবানীপুরে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোাপধ্যায়। তৃতীয় রাউন্ডের গণনা শেষ। ৯ হাজার ৩০০ মতো ভোট পেয়েছেন তিনি। সেখানে ৮ হাজার ৪০০-র বেশি ভোট পেয়েছেন শুভেন্দু।
নন্দীগ্রামে তৃতীয় রাউন্ড শেষে প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে লড়াই তৃণমূলের পবিত্র করের। ওই আসন থেকে প্রচুর ভোটে জিততে পারেন তিনি।
নন্দীগ্রামে ৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি। সেখানকার গেরুয়া প্রার্থী রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এগিয়ে রয়েছেন ভবানীপুরে।
ভবানীপুরে ফের এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। প্রায় দেড় হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে তাঁকে পিছিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, ফের এগিয়ে শুভেন্দু। তিনি প্রায় দেড় হাজার ভোটে এগিয়ে গিয়েছেন।
ভবানীপুরে এগিয়ে গেলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। পিছনে শুভেন্দু অধিকারী। সেখানে নন্দীগ্রামে অনেকটাই এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী পবিত্র কর। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ২ হাজার ভোটে মমতা বন্দ্য়োপাধ্যায় এগিয়ে রয়েছেন।
গণনার সকালে আশাবাদী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হিন্দু EVM বিজেপির। নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই আসনেই তিনি জিতবেন। ভবানীপুরে প্রাথমিকভাবে মমতা এগিয়ে থাকবেন। তবে ১৭ রাউন্ডের পর ফলাফল তাঁর পক্ষে যাবে।
ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে নন্দীগ্রামেও তিনি এগিয়ে। প্রথম রাউন্ডের গণনায় ওই আসন থেকে ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।
বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, "বিজেপির স্বপ্ন সত্যি হতে চলেছে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সরকার গঠনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে।"
ভবানীপুরে প্রাথমিক গণনায় এখনও পর্যন্ত এগিয়ে শুভেন্দু অধিকারী। পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এটি একেবারেই প্রাথমিক ট্রেন্ড।
ভবানীপুরে লক্ষ্মী নারায়ণ মন্দিরে পুজোদান করলেন ভবানীপুর ও নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর লড়ছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ভোটগণনার আগে জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি, আমার দলীয় কর্মী ও সমর্থকরা সবাই জানি যে নন্দীগ্রামে তৃণমূলই জিতছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা ১০০ শতাংশ নিশ্চিত যে আমরা জয়ী হব।” তিনি আরও জানান, সকলের আশীর্বাদ নিয়েই তাঁরা গণনার প্রক্রিয়ায় অংশ নিতে যাচ্ছেন। তাঁর এই মন্তব্যে স্পষ্ট, নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে তৃণমূল শিবিরে জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়া জানিয়েছেন, ভোটগণনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। তিনি বলেন, “তিনস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রিটার্নিং অফিসার (RO), অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (ARO), কাউন্টিং এজেন্ট ও কাউন্টিং সুপারভাইজার, সবাই প্রস্তুত এবং একাধিকবার প্রশিক্ষণ নেওয়া হয়েছে। কোথাও কোনও বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই, সব কিছু নিয়ম মেনেই হবে।” তিনি আরও জানান, গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।