Advertisement

Falta: 'মূল কালপ্রিট এখনও অধরা,' বলছেন ফলতার BJP প্রার্থী, দেড় লক্ষ মার্জিনের দাবি

ফলতার পুনর্নির্বাচনে BJP এক থেকে দেড় লক্ষ ভোটের মার্জিনে জিতবে। এমনটাই দাবি করলেন BJP-র ফলতার প্রার্থী দেবাংশু পাণ্ডা। ভোট কারচুপির ক্ষেত্রে অভিযুক্ত মূল কালপ্রিট এখনও অধরা বলেও জানিয়েছেন তিনি।

ফলতায় সংঘর্ষ ফলতায় সংঘর্ষ
Aajtak Bangla
  • ফলতা ,
  • 03 May 2026,
  • अपडेटेड 2:06 PM IST
  • পুনর্নির্বাচনে BJP এক থেকে দেড় লক্ষ ভোটের মার্জিনে জিতবে
  • দাবি করলেন BJP-র ফলতার প্রার্থী দেবাংশু পাণ্ডা
  • মূল কালপ্রিট এখনও অধরা বলেও দাবি

ফলতার প্রায় ১৫০ বুথে EVM-এ BJP-র প্রতীকের উপর সেলোটেপ লাগানো ছিল, তাই পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল। এমনটাই বলছেন ওই কেন্দ্রের BJP প্রার্থী দেবাংশু পাণ্ডা। একাধিক বুথে ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখা হয়েছিল বলেও অভিযোগ তাঁর। তিনি বলেন, 'আমাদের দাবি মেনে নির্বাচন কমিশন ফলতার প্রতিটি বুথেই আগামী ২১ মে পুনর্নির্বাচন ঘোষণা করেছে। পুনর্নির্বাচনে BJP ওই কেন্দ্র থেকে এক থেকে দেড় লক্ষ মার্জিনে জিতবে।'

আরও গুরুতর অভিযোগ তুলে ফলতার BJP প্রার্থী বলেন, 'ভোটের পরদিন রাতে TMC গ্রামবাসীদের সমস্ত ভোটার কার্ড এবং আধার কার্ড কেড়ে নেয়। অনেককে ভোট দিতেই দেওয়া হয়নি। অনেককে বাড়ি থেকেই বের হতে দেওয়া হয়নি। যাঁরা BJP-কে ভোট দিয়েছিল, তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়। হুমকিও দেওয়া হয়। সে কারণেই হাশিম নগর এলাকায় গ্রামবাসীরা পথ অবরোধ করেছিলেন।'

ইতিমধ্যেই নির্বাচন কমিশন ফলতায় জাহাঙ্গির খান ঘনিষ্ঠ ২-৩ জনকে গ্রেফতার করেছে। তবে দেবাংশু বলছেন, 'মূল পাণ্ডা এখনও অধরা। দ্রুত তাঁকে গ্রেফতার করতে হবে। হিন্দু গ্রামবাসীদের আশ্বাস দিয়ে পুলিশ জানিয়েছে, তাঁদের আর হেনস্থার শিকার হতে হবে না। পরিস্থিতিও স্বাভাবিক হবে দ্রুত। হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলিম গ্রামবাসীদের নিরাপত্তাও দেওয়া জরুরি। নাহলে দুষ্কৃতীরা অত্যাচার চালিয়েই যাবে।'

আপাতত স্থগিত থাকছে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটগণনা। পুনর্নির্বাচন হবে আগামী ২১ মে। ফলপ্রকাশ ২৪ মে। নির্বাচন কমিশনের এই ঘোষণার পরই আসরে নেমে পড়ে BJP। দলের সাংসদ তথা IT সেলের প্রধান অমিত মালব্য খোঁচা, 'ডায়মন্ড হারবার মডেল ধুলিসাৎ হয়ে গিয়েছে।' আর এতেই ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো হুঙ্কার দিয়ে বলেন, '১০ বার জন্ম নিলেও আমার ডায়মন্ড হারবার মডেল কালিমালিপ্ত করা সম্ভব হয়।' এখানেই শেষ নয় তিনি গোটা ভারত, এমনকী, দিল্লির কোনও 'বাবা'-কে এসে ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানিয়েছেন। 

 

Read more!
Advertisement
Advertisement