Advertisement

Suvendu Adhikari Statement: 'হিন্দু ইভিএম বিজেপির, মুসলিম ইভিএম তৃণমূলের', বলে দিলেন শুভেন্দু

'আমি যেটা প্রাথমিকভাবে অ্যানালিসিস করেছি, তাতে হিন্দু ইভিএম বিজেপির। আর মুসলিম ইভিএম টিএমসি-এর। তবে আগের মতো নয়।' আজ বাংলার ভোট নিয়ে এমনটাই বললেন বিজেপির শুভেন্দু অধিকারী। অর্থাৎ বার্তা স্পষ্ট, এবারের ভোট হয়েছে হিন্দু-মুসলিম ন্যারেটিভে। তার উপর ভর করেই হয়েছে ভোট।

শুভেন্দু অধিকারী কী বললেন?শুভেন্দু অধিকারী কী বললেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2026,
  • अपडेटेड 10:39 AM IST
  • আমি যেটা প্রাথমিকভাবে অ্যানালিসিস করেছি, তাতে হিন্দু ইভিএম বিজেপির
  • মুসলিম ইভিএম টিএমসি-এর
  • আজ বাংলার ভোট নিয়ে এমনটাই বললেন বিজেপির শুভেন্দু অধিকারী

'আমি যেটা প্রাথমিকভাবে অ্যানালিসিস করেছি, তাতে হিন্দু ইভিএম বিজেপির। আর মুসলিম ইভিএম টিএমসি-এর। তবে আগের মতো নয়।' আজ বাংলার ভোট নিয়ে এমনটাই বললেন বিজেপির শুভেন্দু অধিকারী। অর্থাৎ বার্তা স্পষ্ট, এবারের ভোট হয়েছে হিন্দু-মুসলিম ন্যারেটিভে। তার উপর ভর করেই হয়েছে ভোট।

তিনি জানান, প্রথম রাউন্ডের আগেই ১৩৫ সিটে এগিয়ে রয়েছে বিজেপি। পোস্টাল ব্যালট গণনা চলছে। বিজেপিই সরকার গড়বে। 

পাশাপাশি তিনি সকলকে শান্তি রাখার পরামর্শ দিলেন। এটা প্রাথমিক ট্রেন্ড। বেলা ১২টার পর কোনও কমেন্ট করা উচিত। সেই সঙ্গে দলীয় কর্মীদের কোথাও কোনও ঝামেলায় না জড়ানোর পরামর্শ দিলেন তিনি। 

এই প্রসঙ্গে তিনি বলেন, 'কুকুর মানুষের পায়ে কামড়ায়। মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোনও হিংসায় যাবেন না। এগুলোর মধ্যে যাবেন না। বাংলা শান্তি চায়।' 

ভবানীপুর নিয়ে কী দাবি? 
এই বিষয়টা নিয়েও মুখ খুলেছেন শুভেন্দু। তিনি বলেন, 'ভবানীপুরে প্রাথমিকভাবে টক্কর রয়েছে। প্রথম রাউন্ডের ৬ বুথ মুসলিম প্রবণ। সেখানেও ক্র্যাস এসেছে। ৮ হিন্দু বুথে এগিয়ে রয়েছি। ভবানীপুরে ৮-১০ রাউন্ডে আমি এগিয়ে যাবে। এই সময় ৭৭ নম্বর ওয়ার্ড চলে আসবে। 

পাশাপাশি দাবি করেন, এই ট্রেন্ড দেখে এটা পরিষ্কার যে বিজেপি জিততে চলেছে। কিছুটা সময় পরেই এটা পরিষ্কার হয়ে যাবে।

ভবানীপুরে কী রেজাল্ট? 
প্রাথমিক ট্রেন্ডে ভবানীপুরে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ১৯৫৬ ভোটে এগিয়ে গিয়েছে মমতা। পিছিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। 

তবে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন শুভেন্দু। সেখানে তৃণমূলের পবিত্র কর পিছিয়ে রয়েছেন। যদিও শুভেন্দু মনে করছেন, তিনি নন্দীগ্রামেও এগিয়ে যাবেন। 

 

Read more!
Advertisement
Advertisement