Advertisement

ডানলপ গুরুদ্বারে কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা, শিখদের বিক্ষোভে উত্তেজনা

বিধানসভা ভোটের আগে বাংলার মাটিতে এসে শিখ সম্প্রদায়ের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় নেতা রভনীত সিং বিট্টু। বুধবার উত্তর কলকাতার ডানলপ এলাকার একটি গুরুদ্বারে গেলে তাঁকে কালো পতাকা দেখানো হয় এবং ‘মুর্দাবাদ’ স্লোগান তোলার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির।

ডানলপ গুরুদ্বারে রভনীত সিং বিট্টুকে কালো পতাকা।-ফাইল ছবিডানলপ গুরুদ্বারে রভনীত সিং বিট্টুকে কালো পতাকা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 5:44 PM IST
  • বিধানসভা ভোটের আগে বাংলার মাটিতে এসে শিখ সম্প্রদায়ের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় নেতা রভনীত সিং বিট্টু।
  • বুধবার উত্তর কলকাতার ডানলপ এলাকার একটি গুরুদ্বারে গেলে তাঁকে কালো পতাকা দেখানো হয় এবং ‘মুর্দাবাদ’ স্লোগান তোলার অভিযোগ ওঠে।

বিধানসভা ভোটের আগে বাংলার মাটিতে এসে শিখ সম্প্রদায়ের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় নেতা রভনীত সিং বিট্টু। বুধবার উত্তর কলকাতার ডানলপ এলাকার একটি গুরুদ্বারে গেলে তাঁকে কালো পতাকা দেখানো হয় এবং ‘মুর্দাবাদ’ স্লোগান তোলার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির।

রভনীত সিং বিট্টুর রাজনৈতিক পরিচিতিও যথেষ্ট উল্লেখযোগ্য। তাঁর পিতামহ বিয়ন্ত সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন এবং ১৯৯৫ সালে জঙ্গি হামলায় নিহত হন। রভনীত নিজেও লুধিয়ানার সাংসদ ছিলেন। ২০২১ সালে অধীর চৌধুরীকে সরিয়ে তাঁকেই কংগ্রেসের লোকসভা দলনেতা করা হয়। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। বর্তমানে বাংলার ২০২৬ বিধানসভা নির্বাচনে তাঁকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্যে এসে মঙ্গলবার তিনি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। এরপর বুধবার গুরুদ্বারে গেলে আচমকাই বিক্ষোভের মুখে পড়েন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিজেপি শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে ‘খলিস্তানি’ মন্তব্যকে ঘিরে বিতর্ক। ২০২৪ সালে সন্দেশখালি আন্দোলনের সময় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ বলে কটাক্ষ করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

পরবর্তীতে ভবানীপুরে প্রচারে গিয়েও বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। সেদিন তিনি হাতজোড় করে ক্ষমা চাইলেও বিতর্ক পুরোপুরি থামেনি। এবার রভনীত সিং বিট্টুকে ঘিরে বিক্ষোভে সেই ক্ষোভ ফের সামনে এল বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

Read more!
Advertisement
Advertisement