Advertisement

"অভিষেক অনেক চুরি করেছে, ওকে জেল খাটাবে বিজেপি সরকার", হুঁশিয়ারি শুভেন্দুর

ছাব্বিশের নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড়। ধুয়ে মুছে সাফ সবুজ বাহিনী। এমনকি পরাজয়ের সম্মুখীন হয়েছেন খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়ও। ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর জেতার পরেই তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা।

Suvendu AdhikariSuvendu Adhikari
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2026,
  • अपडेटेड 8:05 AM IST
  • ছাব্বিশের নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড়। ধুয়ে মুছে সাফ সবুজ বাহিনী।
  • ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।
  • জেতার পরেই তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা।

ছাব্বিশের নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড়। ধুয়ে মুছে সাফ সবুজ বাহিনী। এমনকি পরাজয়ের সম্মুখীন হয়েছেন খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়ও। ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর জেতার পরেই তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা।

সোমবার জয় নিশ্চিত হতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে TMC-কে চোখা চোখা বাক্যবাণে নিশানা করেন শুভেন্দু অধিকারী। বিরোধীদের নিশানা করে তিনি বলেন, "যারা গুন্ডা, চোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি সরকার। রাহুল গান্ধী শেষ, মমতা বন্দ্য়োপাধ্যায়ও শেষ। আগামী নির্বাচনে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবও শেষ হয়ে যাবে।"

মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, "পুরো হিন্দু সমাজ মিলে একসঙ্গে বিজেপিকে ভোট দিয়েছে। মমতা বন্দ্য়োপাধ্যায় খিদিরপুরে ২০ হাজার ভোটে লিড পেয়েছে, বাকি জায়গায় আমি লিড পেয়েছি। মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারানো জরুরি ছিল।"

অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে শুভেন্দু বলেন, "অভিষেক বন্দ্য়োপাধ্যায় যেখানেই থাকুক, এত চুরি করেছে যে, আগামী দিনে তাঁকে জেলে ঢোকানোর কাজ বিজেপি সরকার করবে।"

জয়ের পর শুভেন্দু বলেন, 'এই আসন না জিতলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ হত না।' বিজেপির এই জয়ের পিছনে দলীয় কর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। বলেন, 'বাংলায় পরিবর্তনের পিছনে রয়েছে ৩০০ বিজেপি কর্মীর আত্মবলিদান।' তাঁর কথায়, 'হিন্দু শহিদ হরগোবিন্দ দাস, চন্দন দাস-সহ যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের এই জয় উৎসর্গ করছি।'

ভবানীপুরের ফলাফল কেমন হল?

ভবানীপুরে ৭৩ হাজার ৯১৭ ভোট পেয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মমতা বন্দ্য়োপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৮১২ ভোট। অর্থাৎ ১৫ হাজার ১০৫ ভোটে জয় পেয়েছে শুভেন্দু অধিকারী। অন্যদিকে বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৩৫৫৬ ভোট।

নন্দীগ্রামে শুভেন্দুর ফলাফল কেমন হল?

নন্দীগ্রাম বিধানসভাতেও জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। নিকটতম প্রতিদ্বন্দ্বী TMC -এর পবিত্র করকে ৯৬৬৫ ভোটে হারিয়ে নন্দীগ্রামে জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। CPI নেতা শান্তিগোপাল গিরি এই আসনে পেয়েছেন ২৯৯৭টি ভোট।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement