West Bengal SIR Final Voter List Live: ৬০ লক্ষের বেশি নাম বিবেচনাধীন: CEO

Aajtak Bangla | Kolkata | 28 Feb 2026, 7:35 PM IST

West Bengal SIR Voter List Live Updates: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে শনিবার। ড়ান্ত তালিকায় নাম রয়েছে কি না, ভোটারদের তা দেখতে হবে নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ECI Net App-এ চূড়ান্ত তালিকা দেখতে পাওয়া যাবে। প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন bangla..ajtak.in-এ।

নিজস্ব চিত্র নিজস্ব চিত্র

West Bengal SIR Voter List Live Updates: রাজ্যে SIR প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে শনিবার। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে কি না, ভোটারদের তা দেখতে হবে নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটে।  এছাড়া ফাইনাল লিস্ট টাঙানো থাকবে BDO, SDO অফিস এবং জেসাশাসকের দফতরেও। তবে চূড়ান্ত তালিকায় বুথে দেখার সুবিধা এখনই থাকছে না। দেওয়া হবে না BLO-দের হাতেও। রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার দুপুরের মধ্যে তালিকা প্রকাশ হতে পারে অ্যাপ এবং ওয়েবসাইটে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ECI Net App-এ চূড়ান্ত তালিকা দেখতে পাওয়া যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর (ভোটার কার্ডের নম্বর) দিলেই ভোটার দেখতে পাবেন, তাঁর নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে। যদি ইতিমধ্যে তাঁর নাম যাচাই করা হয়ে গিয়ে থাকে এবং কোনও সমস্যা না থাকে, তবে স্বাভাবিক ভাবেই নাম উঠে আসবে তালিকায়। যদি নাম এখনও যাচাই না-করা হয়ে থাকে, তবে তার নীচে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে। কারও নাম মুছে দেওয়া হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’। তাঁরা ভোটদান করতে পারবেন না। 

 

7:35 PM (3 months ago)

বিচারাধীন ভোটার

Posted by :- Subhankar Mitra

৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের ভাগ্য এখনও ঝুলে। 
 

7:35 PM (3 months ago)

SIR-এর আগে কত ভোটার ছিল

Posted by :- Subhankar Mitra

মোট ভোটার ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ 
পুরুষ- ৩ কোটি ৮৯ লক্ষ ৩ হাজার ৮৬৫
মহিলা- ৩ কোটি ৭৭ লক্ষ ৩১ হাজার ৮৮৭
তৃতীয় লিঙ্গ- ১ হাজার ৭৭৭
 

7:33 PM (3 months ago)

পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬

Posted by :- Subhankar Mitra

মোট ভোটার- ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।
পুরুষ ভোটার- ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২।
মহিলা ভোটার- ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০।
তৃতীয় লিঙ্গ: ১,৩৮২। 
 

5:49 PM (3 months ago)

ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই: শুভেন্দু অধিকারী

Posted by :- Madhurma Dev

"ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। ২৬ দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। একজনের ১০০টা বাচ্চা থাকতে পারে না। এগিলো তো দেখবেন জাজেরা। এখানে ডকুমেন্টারির ওপর ভিত্তি করেই তালিকা তৈরি হয়েছে। আমি, আপনি তা বদলাতে পারব না। শুধু একুশে নয়, আমি ওদের তিনবার হারিয়েছি। নন্দীগ্রাম নিয়ে কম কথআ বলুক। বিএলওদের ভুলে অনেকের নাম বাদ গেছে। এই বিএলও-রা তো তৃণমূলের," বললেন শুভেন্দু অধিকারী।

5:29 PM (3 months ago)

৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন: জানাল কমিশন

Posted by :- Madhurma Dev

'৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন, স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬। নতুন ভোটার ১ লক্ষ ৮২ হাজার ৩৬', জানাল কমিশন।

5:18 PM (3 months ago)

নাম বাদ গেলে চ্যালেঞ্জ করতে পারেন: রাজ্য নির্বাচন কমিশন

Posted by :- Madhurma Dev

নির্বাচন কমিশন জানায়, "৫ লক্ষের বেশি সরকারি কর্মী SIR-এর সঙ্গে যুক্ত ছিলেন। ৫৮ লক্ষের বেশই এনুমারেশন ফর্ম জমা পড়েনি। ৮০ হাজারের বেশি বুথের তালিকা দেওয়া হয়েছে। সব পদ্ধতি মেনেই নাম বাদ গেছে। নাম বাদ গেলে চ্যালেঞ্জ করতে পারেন। এত বড় কাজে কিছু ভুল হতে পারে। ইচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি। 

5:07 PM (3 months ago)

রাজ্যে SIR চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুরু হল সাংবাদিক সম্মেলন

Posted by :- Madhurma Dev

রাজ্যে SIR চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুরু হল সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

4:56 PM (3 months ago)

অমর্ত্য সেনের নাম ‘প্রবাসী ভারতীয়’ হিসেবে উল্লেখ

Posted by :- Madhurma Dev

SIR-র চূড়ান্ত তালিকায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে তালিকায় তাঁকে ‘প্রবাসী ভারতীয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

4:43 PM (3 months ago)

আলিপুরদুয়ারে ১ লক্ষের বেশি ভোটারের নাম বাদ

Posted by :- Kishore

উত্তরবঙ্গের এই জেলায় ১ লক্ষ ০২ হাজার ৮৩৫ জনের নাম বাদ পড়েছে। খসড়া তালিকায় ভোটার সংখ্যা ১১ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জন।
 

3:35 PM (3 months ago)

নন্দীগ্রামে চূড়ান্ত ভোটার তালিকায় ৩৯৫ জনের নাম বাদ

Posted by :- Madhurma Dev

নন্দীগ্রামে চূড়ান্ত ভোটার তালিকায় ৩৯৫ জনের নাম বাদ। ১০ হাজার ৯৯৪ জনের নাম এখনও বিচারাধীন।

1:35 PM (3 months ago)

ক্র্যাশ করল নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং অ্যাপ

Posted by :- Sayan

ক্র্যাশ করল নির্বাচন কমিশনের ওয়েবসাইট। এমনকী কমিশনের অ্যাপের অবস্থাও খারাপ। সেখানেও দেখা যাচ্ছে না নাম। কমিশন সূত্রে খবর, হঠাৎ করেই ওয়েবসাইট এবং অ্যাপে চাপ বেড়েছে। তাই এমন পরিস্থিতি।

1:26 PM (3 months ago)

মোট ৬৫ লক্ষের নাম বাদ পড়বে?

Posted by :- Rupsa

চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত ৭ লক্ষের বেশি নাম 'ডিলিটেড'। খসড়া ভোটার তালিকায় আগেই বাদ গেছিল ৫৮ লক্ষের নাম। সব মিলিয়ে রাজ্যজুড়ে আপাতত মোট ৬৫ লক্ষের বেশি নাম বাদ, খবর কমিশন সূত্রে। 

1:24 PM (3 months ago)

এখনও পর্যন্ত উত্তর কলকাতা থেকে বাদ ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম

Posted by :- Rupsa

নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত উত্তর কলকাতা থেকে মোট ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম বাদ। আগেই খসড়া ভোটার তালিকায় বাদ গেছিল ৩ লক্ষ ৯০ হাজারের নাম। চূড়ান্ত তালিকায় বাদ আরও ১৭ হাজার। দক্ষিণ কলকাতায় চূড়ান্ত তালিকায় বাদ যাচ্ছে ৩ হাজার ২০৭ জনের নাম। আগে খসড়া তালিকায় বাদ গেছিল ২ লক্ষ ১৬ হাজারের নাম।

12:36 PM (3 months ago)

বাঁকুড়ায় বাদ গেল ১ লক্ষ ১৮ হাজার ভোটারের নাম, ধাপে ধাপে প্রকাশ ফাইনাল লিস্ট 

Posted by :- Rupsa

ধাপে ধাপে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। বাঁকুড়া থেকে ১ লক্ষ ১৮ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। এই ভোটারদের নাম ফাইনাল লিস্টে থাকলেও তাঁদের পাশে লেখা রয়েছে 'ডিলিটেড'। 

11:56 AM (3 months ago)

West SIR Bengal Final list: এখনও অনলাইনে মিলছে না ভোটার লিস্ট

Posted by :- Rupsa

PTI সূত্রে খবর, অফলাইনে চূড়ান্ত ভোটার তালিকার হার্ড কপিগুলি জেলায় জেলায় বিতরণ করা শুরু হয়েছে। অনলাইনে এখনও আসেনি ফাইনাল ভোটার লিস্ট। 

11:33 AM (3 months ago)

ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকার নাম প্রকাশ করছে কমিশন

Posted by :- Kishore

শনিবার সকাল থেকেই ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকার নাম প্রকাশ করছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় টাঙানো হচ্ছে নামের তালিকা। ইলেকশন কমিশনের ওয়েবসাইটেও বেলা ১২টার পর থেকে নাম দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
 

9:52 AM (3 months ago)

West Bengal SIR Live: কখন দেখা যাবে ফাইনাল ভোটার লিস্ট?

Posted by :- Rupsa

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে, বেলা ১২টা থেকে কমিশনের ওয়েবসাইট এবং অ্যাপে খোঁজা যাবে নিজেদের নাম। 

9:13 AM (3 months ago)

West Bengal SIR: 'অ্যাডজুডিকেশন' তালিকায় খোদ মুখ্যসচিব!

Posted by :- Rupsa

কলকাতার রাসবিহারী এলাকার ভোটার নন্দিনী চক্রবর্তীকে শুনানির নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তাঁর এনুমারেশন ফর্মের কিছু ত্রুটিবিচ্যুতি ছিল। রাজ্যের মুখ্যসচিবের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে বলে শুক্রবারের শুনানির সময়ে সুপ্রিম কোর্টকে জানায় রাজ্য। কমিশনের একটি সূত্রে জানা যায়, এনুমারেশন ফর্ম সম্পূর্ণ পূরণ করেননি মুখ্যসচিব। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুখ্যসচিবের বিষয়ও বিচারাধীন!’

6:47 AM (3 months ago)

West Bengal Voter List Publication: কেমন দেখতে হবে SIR ফাইনাল ভোটার লিস্ট?

Posted by :- Rupsa

ফাইনাল ভোটার লিস্ট কেমন দেখতে হবে, তার একটি আভাস পাওয়া গিয়েছে। এই ডেমো ফরম্যাটে দেখা যাচ্ছে যাঁদের নামের উপরে কিছু লেখা নেই তাঁরা বৈধ অর্থাৎ ভোট দিতে পারবেন। DELETED মানে ভোটাধিকার হারিয়েছেন। UNDER ADJUDICATION এর অর্থ আপনি সেই ৬০ লক্ষ ৬৭৫ জনের মধ্যে একজন, যাঁদের ভাগ্য এখনও বিচারাধীন। 

6:37 AM (3 months ago)

West SIR Bengal Final list: ফাইনাল ভোটার তালিকায় কাদের নাম থাকবে?

Posted by :- Rupsa

যদি ইতিমধ্যে তাঁর নাম যাচাই করা হয়ে গিয়ে থাকে এবং কোনও সমস্যা না থাকে, তবে স্বাভাবিক ভাবেই নাম উঠে আসবে তালিকায়। যদি নাম এখনও যাচাই না-করা হয়ে থাকে, তবে তার নীচে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে। কারও নাম মুছে দেওয়া হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’। তাঁরা ভোটদান করতে পারবেন না। 

6:36 AM (3 months ago)

West SIR Bengal list Live: কারা হাতে পাবেন ফাইনাল ভোটার লিস্ট?

Posted by :- Rupsa

CEO অফিস থেকে ৮টি স্বীকৃত রাজনৈতিক দলগুলি প্রতিনিধিরা পেনড্রাইভ পাবেন। DEO অফিস থেকে তালিকার ২টি করে হার্ডকপি স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দেওয়া যাবে। এছাড়াও, সাধারণ মানুষ DEO অফিস, SDO অফিস, BDO অফিসে রাখা তালিকার হার্ড কপি দেখতে পাবেন।

6:36 AM (3 months ago)

West Bengal Voter SIR List: কোথায় দেখা যাবে ভোটার লিস্ট?

Posted by :- Rupsa

নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ECI Net App-এ চূড়ান্ত তালিকা দেখতে পাওয়া যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর (ভোটার কার্ডের নম্বর) দিলেই ভোটার দেখতে পাবেন, তাঁর নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে। 

6:35 AM (3 months ago)

West Bengal SIR Final Voter List: কখন প্রকাশিত হবে SIR ফাইনাল ভোটার লিস্ট?

Posted by :- Rupsa

রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, শনিবার দুপুর ২টোর মধ্যে অনলাইনে তালিকা চলে আসবে। সেখান থেকে ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে তালিকায় নাম রয়েছে কিনা দেখা যাবে।