Advertisement

Suvendu Adhikari BJP Seat Prediction: আজ কত আসন পাবে বিজেপি? সংখ্যা বলে দিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি। পিছিয়ে তৃণমূল কংগ্রেস। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, বিজেপি ১৬৫-এর বেশি আসন পাবে। শুধু তাই নয়, স্পষ্ট জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

শুভেন্দু অধিকারীশুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2026,
  • अपडेटेड 11:23 AM IST
  • পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি
  • এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
  • স্পষ্ট জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী

পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি। পিছিয়ে তৃণমূল কংগ্রেস। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, বিজেপি ১৬৫-এর বেশি আসন পাবে। শুধু তাই নয়, স্পষ্ট জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

শুভেন্দুর মতে, নন্দীগ্রামে তিনি প্রায় ১৫ হাজার ভোটে জিতবেন। পাশাপাশি, ভবানীপুরের হিন্দু অধ্যুষিত এলাকায় জয়ের আশা করছেন তিনি।

মাথায় রাখতে হবে, ভবানীপুরে কড়া ফাইট চলছে। এক রাউন্ডে শুভেন্দু এগিয়ে যাচ্ছেন। আবার অন্য রাউন্ডেই এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই একবারে সেয়ানে সেয়ানে। আর ৩ রাউন্ড শেষে ভবানীপুরে লিড নিয়েছেন মমতা। কমিশন সূত্রে খবর, এই সিটে মমতা পেয়েছেন ৯৩৫৯ ভোট। আর শুভেন্দুর ঝুলিতে রয়েছে ৮৪৬১ ভোট। 

যদিও শুভেন্দু জানিয়ে দিয়েছেন, এটা একবারে আর্লি ট্রেন্ড। মুসলিম বুথগুলিতে জিতবে তৃণমূল। আর হিন্দু বুথে জিতবেন তিনি। এ দিন সকালে শুভেন্দু বলেন, 'আমি যেটা প্রাথমিকভাবে অ্যানালিসিস করেছি, তাতে হিন্দু ইভিএম বিজেপির। আর মুসলিম ইভিএম টিএমসি-এর। তবে আগের মতো নয়।' 

তিনি আরও জানান, প্রথম রাউন্ডের আগেই ১৩৫ সিটে এগিয়ে গিয়েছে বিজেপি। পোস্টাল ব্যালট গণনা চলছে। বিজেপিই সরকার গড়বে। 

এ দিন অবশ্য সকলকে শান্তি বজায় রাখার পরামর্শ দিলেন তিনি। এটা প্রাথমিক ট্রেন্ড। বেলা ১২টার পর কোনও কমেন্ট করা উচিত। তার আগে নয়। সেই সঙ্গে দলীয় কর্মীদের কোথাও কোনও ঝামেলায় না জড়ানোর পরামর্শ দিলেন তিনি। এখন দেখার রেজাল্ট কোন দিকে যায়। কারা গড়ে বাংলার সরকার। আর সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। 


 

Read more!
Advertisement
Advertisement