Advertisement

Jahangir Khan Ajay Pal: 'খেলা তোমরা শুরু করেছ, শেষ করব আমরা...' সিংঘম IPS অজয়কে পাল্টা জাহাঙ্গিরের

উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে পাল্টা দিলেন ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। তাঁর কথায়, 'খেলা তোমরা শুরু করেছ, শেষ করব আমরা।' পাশাপাশি 'বিজেপির দালালদের' টাইট দেওয়ার নিদানও দিলেন তিনি। এমনকী জানালেন তিনি কোনও হুমকিতে ভয় পান না।

অজয়ের পাল্টা দিলেন জাহাঙ্গিরঅজয়ের পাল্টা দিলেন জাহাঙ্গির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2026,
  • अपडेटेड 11:00 AM IST
  • উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে পাল্টা দিলেন ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান
  • খেলা তোমরা শুরু করেছ, শেষ করব আমরা
  • 'বিজেপির দালালদের' টাইট দেওয়ার নিদানও দিলেন তিনি

উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট IPS অজয় পাল শর্মাকে পাল্টা দিলেন ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। তাঁর কথায়, 'খেলা তোমরা শুরু করেছ, শেষ করব আমরা।' পাশাপাশি 'বিজেপির দালালদের' টাইট দেওয়ার নিদানও দিলেন তিনি। এমনকী জানালেন তিনি কোনও হুমকিতে ভয় পান না।

উত্তরপ্রদেশের সিংঘম অজয়ের ভাইরাল ভিডিও প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিয়ে জাহাঙ্গির বলেন, 'এরা অনেক খেলা দেখাচ্ছে। খেলা তোমরাই শুরু করেছ, শেষ আমরা করব। পিকচার এখনও বাকি আছে বন্ধু। এখনই খেলা শুরু হয়েছে, আর তোমরা ভাবছ কিছু CRPF জওয়ান নিয়ে দাপট দেখাবে! কিন্তু এখানকার মানুষ যদি রাস্তায় নামে, তাহলে তোমরা হাওয়ায় উড়ে যাবে।'

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে দালাল বলেও উল্লেখ করেন জাহাঙ্গির। তাঁর কথায়, 'বিজেপির দালাল CRPF-কে বলব, এখানে এসে জনসমুদ্র দেখে যাও। এখানে প্রত্যেকেই আমার মা দুর্গার মতো। দুর্গারূপে যেমন অসুর বধ হয়, তেমনই বিজেপির দালালদের কীভাবে ‘টাইট’ করতে হয়, তা এরা ভালো করেই জানে। তাই তাদের হুমকিতে আমরা ভয় পাই না।'

প্রসঙ্গত, ভোট এলেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ, বাসন্তীর মতো এলাকা। এখান থেকে হামেশাই রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি খবরও পাওয়া যায়। কিন্তু এবার অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আর সেই কারণেই দক্ষিণ ২৪ পরগনার জাহাঙ্গিরকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। দাবাং অফিসার হিসেবে খ্যাত এই আইপিএস। আর বাংলায় আসার পরই তিনি ভাঙড় থেকে ক্যানিং, মিনাখাঁ থেকে বাসন্তী রাজনৈতিক সংঘর্ষের সমাধানের কাজে লেগে পড়েন।

এই পরিস্থিতিতে অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে (আমরা সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি)। যেখানে দেখা যাচ্ছে, ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের বাড়িতে গিয়ে ধমক দিচ্ছেন তিনি। 

সেখানে তিনি বলেন, ‘কান খুলে শুনে রাখুন, বদমায়েশি করলে আর ছাড়া হবে না। খুব ভালো দাওয়াই দেওয়া হবে। যদি শুনি কেউ অশান্তি পাকানোর চেষ্টা করে, কাউকে হেনস্থা করে, তা হলে ফল ভালো হবে না। জাহাঙ্গিরের লোকেদেরও এই কথাটা ভালো করে বলে দেবেন। খবর পাচ্ছি, তাঁর লোকেরা ধমকাচ্ছেন। এটা করতে বারণ করে দিন। নইলে পরে কান্নাকাটি, পস্তানো চলবে না।’

Advertisement

আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তৃণমূল এবং বিজেপি নিজেদের মতো করে বক্তব্য রাখতে শুরু করে। অবশেষে এই বিষয়টাতে মুখ খুললেন জাহাঙ্গির। তিনি জানিয়ে দিলেন, তিনি এই ধরনের হুমকিতে ভয় পান না।

 

Read more!
Advertisement
Advertisement